কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আলিয়া

গত বছরের নভেম্বর মাসে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট। রণবীর কাপুরের সঙ্গে তার প্রথম সন্তান রাহা কাপুর। মেয়ের বয়স সবে এক। এর মধ্যেই দ্বিতীয় সন্তান নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন নাকি আলিয়া রণবীর! 

সম্প্রতি কফি উইথ কর্ণ-এ এসে সেই জল্পনা উসকে দিয়েছিলেন রাহার পিসি কারিনা কাপুর। এবার দ্বিতীয়বার বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন রণবীর নিজেই।

এক সাক্ষাৎকারে রণবীব বলেন, আমি জীবনে কখনো কল্পনা করতে পারিনি, এই ধরনের আনন্দ আমি পেতে পারি। আমাকে এমন একটা সম্পর্কের অনুভূতি দেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রতি দিন কৃতজ্ঞতা জানাই।

এমনিতেই বিভিন্ন সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন মেয়ে রাহার সঙ্গে সব থেকে বেশি সময় রণবীরই কাটান। এমনকি, মেয়েকে ঘুম পাড়ানো থেকে শুরু করে প্রায় সব কাজে রীতিমতো পারদর্শী হয়ে উঠেছেন অভিনেতা। 

সম্প্রতি কর্ণের চ্যাট শোতে এসে আলিয়া জানান, তাদের মধ্যে নাকি নিত্যদিন মেয়েকে নিয়ে কাড়াকাড়ি হয়। কে বেশিক্ষণ ওর সঙ্গে কাটাবেন, সেই নিয়ে ঝামেলা। এদিকে আলিয়ার কথা শুনে, সঙ্গে সঙ্গে কারিনা বলেন, এক কাজ করো, দ্বিতীয় সন্তানের পরিকল্পনা শুরু করে দাও। তাহলে দু’জনের দুটো সন্তান থাকবে। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আলিয়া

ননদের কথা একেবারে ফেলে দিয়েছেন এমনটা নয়। বরং খানিক লাজুক হাসেন আলিয়া। এর কিছু দিনের মাথায় এবার রণবীর জানান, দ্বিতীয়বার বাবা হওয়ার ইচ্ছা তারও রয়েছে। দ্বিতীয়বারও কন্যা সন্তানই চান বলেই জানালেন রণবীর। তবে এখনই তার সম্ভবনা নেই বলেই জানিয়েছেন অভিনেতা। আগামী ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রণবীর কাপুরের অ্যানিম্যাল। আপাতত ছবির প্রচারে ব্যস্ত অভিনেতা।

বিয়েই বাতিল করতে চেয়েছিলেন ক্যাটরিনা

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments