কৌশল ক্যাটরিনা কাইফ

২০২১ সালের ৯ ডিসেম্বর সাত পাক ঘোরেন ভিকি কৌশল ক্যাটরিনা কাইফ নিজেদের সম্পর্ক নিয়ে কোনো দিনই প্রকাশ্যে কোনো কথা বলেননি দুজনে। একসঙ্গে প্রকাশ্যে তাদের খুব একটা দেখাও যেত না। শেষমেশ রাজস্থানে রাজকীয় ভাবে বিয়ে সারেন তারা। কিন্তু জানেন কি, বিয়ের দু’দিন আগে নাকি মত বদলে ফেলেন ক্যাটরিনা। বিয়ে করার দরকার নেই জানিয়ে দেন ভিকিকে।

ক্যাট ও ভিকির বয়সের পার্থক্য বছর পাঁচেকের। বলিউডে পেশাদার অভিনেতা হিসাবে ভিকির থেকে অনেকটাই বেশি অভিজ্ঞ ক্যাটরিনা। শুধু তাই-ই নয়, বলিউডের সুপারস্টারদের তালিকাতেও প্রথম দিকে নাম থাকে নায়িকার। সারা বছরই কর্মব্যস্ত তিনি। সিনেমা ছাড়াও রয়েছে বিজ্ঞাপনের কাজ। বিয়ের পর সে ভাবে কোনো বিরতি না নিয়েই শুরু করে দেন টাইগার ৩ এর শুটিং। 

কিন্তু বিয়ের দিন দুয়েক আগে যখন ভিকিকে ‘জারা হাটকে জারা বাঁচকে সিনেমার নির্মাতারা শুটিংয়ে আসার জন্য জোরাজুরি শুরু করেন, ক্যাটরিনা বেঁকে বসেন।  কৌশল ক্যাটরিনা কাইফ

তিনি ভিকিকে বলেন, বিয়ের দুদিন আগে যদি শুটিংয়ে যাও, তা হলে এখন বিয়েটা করার দরকার নেই। 

ক্যাটরিনার এমন অভিমান দেখে আর কথা বাড়াননি ভিকি। একেবারে বিয়ের পরেই সারা আলি খানের সঙ্গে এই সিনেমার বাকি শুটিং শেষ করেন।

১ ডিসেম্বর মুক্তি পাবে ভিকির নতুন সিনেমা ‘স্যাম বাহাদুর। চার দশক ধরে বিভিন্ন যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন স্যাম। ভারতের ইতিহাসে তিনিই একমাত্র সেনাপ্রধান যাকে ফিল্ড মার্শালের পদে সম্মানিত করা হয়েছিল। 

নেশা করিয়ে ছবি তুলেছে নোবেল : আরশি 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments