রাজধানীর ধানমন্ডি আইডিয়াল

রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার ফলে ভরাডুবি হয়েছে। স্বনামধন্য এই প্রতিষ্ঠানের ৩৬১ জন শিক্ষার্থী ফেল করেছেন। আড়াই হাজারেরও বেশি পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছেন মাত্র ২৮ জন। আর পাসের হার ৮৫.৭৪ শতাংশ।

২৬ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মনিরুল ইসলাম। 

এছাড়াও বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত কলেজ ভিত্তিক ফলের সামারি থেকে দেখা গেছে, ধানমন্ডি আইডিয়াল কলেজ থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন ২ হাজার ৫৩৪ জন শিক্ষার্থী। এরমধ্যে সব পরীক্ষায় অংশ নিয়েছেন ২ হাজার ৫৩১ জন।

অনুপস্থিত বা পুরো পরীক্ষায় অংশ নেননি এমন পরীক্ষার্থীর সংখ্যা ৩ জন। আর মোট পাস করেছেন ২ হাজার ১৭০ জন। সে হিসেবে পাসের হার হয়েছে ৮৫.৭৪ শতাংশ। এসবের মধ্যেই মোট জিপিএ-৫ পেয়েছেন ২৮ জন। রাজধানীর ধানমন্ডি আইডিয়াল

বিভাগভিত্তিক পর্যালোচনায় দেখা গেছে, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৫৯৬ শিক্ষার্থী অংশ নিয়ে ৬৭ জন ফেল করেছেন। এই বিভাগে কেউ জিপিএ ৫ পাননি। মানবিক বিভাগ থেকে ৪৩৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৪৯ জন ফেল করেছেন। এই বিভাগে জিপিএ ৫ পেয়েছেন ১ জন। আর বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ১৪০ জন শিক্ষার্থী অংশ নিয়ে ফেল করেছেন ২৪৮ জন। এই বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছেন ২৭ জন।

এইচএসসির ফলের এমন ভরাডুবির বিষয়ে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মনিরুল ইসলাম বলেন, করোনা পরবর্তী চাপ সামলে উঠতে না পারাসহ বিভিন্ন  কারণে এমন সমস্যা হয়েছে। তবে পরবর্তী সময়ে ফল ভালো করার বিষয়টি গুরুত্ব দিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। 

এইচএসসির ফল প্রকাশ

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments