বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমন মন্তব্য করে দলীয় প্রার্থীদের সতর্ক করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তিনি বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাশ করে আসতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে। দলীয় প্রতীকের প্রার্থীর পাশাপাশি দলের যে কোনো নেতা বা ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন। কারণ নির্বাচনকে প্রতিযোগিতামূলক করতে হবে। রোববার গণভবনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে এসব কথা বলেন শেখ হাসিনা। সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে এসব তথ্য জানিয়েছে।

জানা গেছে, আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের ঐক্যবদ্ধ থেকে নৌকার জন্য কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ তোষামোদ করে ক্ষমতায় থাকতে চায় না, কারণ জনগণই তার শক্তি। এ মাটি আমাদের। এখানে কারও খবরদারি বরদাশত করা হবে না। আমরা কারও ওপর নির্ভরশীল নই। 

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গত ১৫ বছরে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় জনগণ শান্তিতে রয়েছে। দেশের জনগণ আবারও আওয়ামী লীগকে ভোট দিলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

দেশের প্রধানমন্ত্রী ও জাতির পিতার মেয়ে হিসাবে তিনি দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করে যাচ্ছেন। তার দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন আজ দৃশ্যমান।

এইচএসসি’র ফল প্রকাশ : আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠকের আগে গণভবনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অগ্নিসংযোগ ও ভাঙচুরের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি আশ্বস্ত করে বলেন, যারা মানুষ পুড়িয়ে মারবে, গাড়ি, রেল, যানবাহন পোড়াবে, অগ্নিসংযোগ করবে বা যারা হুকুমদাতা ও অর্থদাতা তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। কারণ আমরা যদি সেই ব্যবস্থা না নিই- এই জ্বালাওপোড়াও তারা চালাতেই থাকবে।

জাতীয় পার্টির প্রার্থী তালিকা ঘোষণা আজ

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments