উত্তেজিত পরিস্থিতির জন্য ব্রাজিল

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ সময়মতো শুরু না করা ও উত্তেজিত পরিস্থিতির জন্য ব্রাজিল আর্জেন্টিনা দুই দলকেই শাস্তি দিতে পারে ফিফা। এক বিবৃতিতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটি জানিয়েছে, শৃঙ্খলা কমিটি এ ব্যাপারে প্রক্রিয়া শুরু করেছে।

গত মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার সকাল) রিওডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে সময়মতো শুরু হয়নি ম্যাচ। নির্ধারিত সময়ের চেয়ে ৩০ মিনিট পর শুরু হয় খেলা।

দুই দেশের সমর্থকদের মারামারি, পুলিশের লাঠিচার্জ করে নিয়ন্ত্রণের চেষ্টার এক পর্যায়ে দল নিয়ে বেরিয়ে যান লিওনেল মেসি। পুরো অবস্থা স্বাভাবিক হলে তিনি আবার দল নিয়ে ফিরে আসেন। এসব করতে করতে পেরিয়ে যায় ৩০ মিনিট।

ফিফা বিবৃতিতে জানিয়েছে, ফিফা নিশ্চিত করছে যে, ব্রাজিল ফুটবল ফেডারেশন ও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) বিরুদ্ধে শৃঙ্খলা কমিটি প্রক্রিয়া শুরু করেছে।

খেলার মধ্যে নিরাপত্তা নিশ্চিত না করায় শাস্তি পেতে পারে ব্রাজিল। দর্শকদের উত্যক্ত করা ও দেরিতে খেলা শুরু করায় সাজা হতে পারে আর্জেন্টিনার। উত্তেজিত পরিস্থিতির জন্য ব্রাজিল

দুই দলই আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে সীমিত কিংবা পুরোপুরি দর্শকশূন্য মাঠে করারও সাজা পেতে পারে।

ঘটনাবহুল ম্যাচে সেদিন একমাত্র গোলে ব্রাজিলকে হারায় আর্জেন্টিনা। গ্যালারির উত্তেজনা ছিল মাঠেও। খেলোয়াড়রা প্রায়ই জড়ান বিবাদে। শেষ দিকে ব্রাজিলের জোয়াল্টিনকে লাল কার্ড দেখানো নিয়েও তৈরি হয় বিতর্ক।

বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকান অঞ্চল থেকে শীর্ষে আছে আর্জেন্টিনা। টানা তিন হারে ব্রাজিলের অবস্থান ছয়ে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ব্রাভো

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments