বাংলাদেশ জুয়েলার্স সমিতি

বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরি ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৭৫০ টাকা।

গতকাল রবিবার এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ সোমবার  থেকে নতুন দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩ হাজার ২২৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৮৮ হাজার ৪৭১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭৩ হাজার ৭১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে চলতি মাসের ১৮ নভেম্বর ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করে বাজুস। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ১ লাখ ১ হাজার ৫৩৫ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি ৮৭ হাজার ১৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ৭২ হাজার ৫৫০ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি

চলতি মাসে এ নিয়ে তিন দফা বাড়ল স্বর্ণের দাম। আর অক্টোবর মাসে চার দফায় বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম। গত ৪, ১১ ও ১৫ অক্টোবর স্বর্ণের দাম বাড়ানো হয়। তার আগের মাস সেপ্টেম্বরেও ২ দফায় বাড়ানো হয় স্বর্ণের দাম।

 সুদ বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments