জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। ২৬ নভেম্বর বিকাল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মাগুরা-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন সাকিব। রাজনীতিতে সুখবর পাওয়ার দিনে ক্রিকেটে একটি দুঃসংবাদ পেয়েছেন টাইগার অধিনায়ক।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত আসরে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন সাকিব। ব্যক্তিগত কারণে সেই আসরে খেলতে পারেননি এই বিশ্বসেরা অলরাউন্ডার। এবারের নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছে কেকেআর। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক

সাকিবের পাশাপাশি বাংলাদেশের আরেক ক্রিকেটার লিটন দাসকেও ছেড়ে দিয়েছে কলকাতা। আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে হবে আইপিএলের পরবর্তী আসরের নিলাম। তার আগে ২৬ নভেম্বরের মধ্যে সবগুলো ফ্যাঞ্চাইজিকে তাদের খেলোয়াড়ের পূর্ণাঙ্গ তালিকা জমা দিতে বলেছে আইপিএল কর্তৃপক্ষ।

সাকিবের পাশাপাশি বাংলাদেশের আরেক তারকা লিটন কুমার দাসকেও ছেড়ে দিয়েছে কলকাতা। গত আসরে ফ্যাঞ্চাইজিটির হয়ে আইপিএল অভিষেক হয় লিটনের। বাংলাদেশি এই ওপেনার একমাত্র ম্যাচে ৪ রান করে আউট হয়েছিলেন। এরপর আর একাদশে সুযোগ মেলেনি তার।

তাই পরবর্তী আসরে নতুন কোনো দলের হয়ে আইপিএলে দেখা যেতে পারে তাদেরকে। অবশ্য এর জন্য আপাতত আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে অনুষ্ঠিত আইপিএলের পরবর্তী আসরের নিলামের জন্য বসে থাকতে হবে।

কলকাতার ছেড়ে দেওয়া ক্রিকেটারের তালিকা- টিম সাউদি, উমেশ যাদব, লকি ফার্গুসন, শার্দুল ঠাকুর, মনদীপ সিং, কুলবন্ত খেজরোলিয়া, নারায়ণ জগদিসান, ডেভিড ভিসে, আর্য দেশাই, লিটন দাস, জনসন চার্লস, সাকিব আল হাসান।

কলকাতার ধরে রাখা ক্রিকেটারের তালিকা- নীতীশ রানা, রিংকু সিং, রহমানুল্লাহ গুরবাজ, শ্রেয়াস আইয়ার, জেসন রয়, অনুকুল রয়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, সুয়শ শর্মা, হর্ষিত রানা, সুনীল নারিন, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।

 জিকোে:  অনেক বড় শিক্ষা হয়েছ

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments