সরকারের পদত্যাগ ও নির্দলীয়

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে আগামীকাল বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত অবরোধ এবং বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতাল ডেকেছে বিএনপি। এ নিয়ে তৃতীয় দফায় হরতাল ও অষ্টম দফায় অবরোধ ডাকলো বিএনপি। ৭তম দফার অবরোধ কর্মসূচি আজ মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চলবে। 

গতকাল সোমবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এসব কর্মসূচির ঘোষণা করেন।          

এদিকে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম এক বিবৃতিতে বলেছেন, সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে সরকারবিরোধী আন্দোলন চলছে। অবরোধ কর্মসূচি ঘোষণার পর থেকেই সরকার দেশব্যাপী দমনপীড়ন অব্যাহত রেখেছে। অবরোধ ও হরতাল কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। সরকারের পদত্যাগ ও নির্দলীয়

আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত দলটির সপ্তমবারের মতো ডাকা অবরোধ কর্মসূচি শেষ হবে। এরপর একদিন বিরতি দিয়ে বুধবার ও বৃহস্পতিবার এই কর্মসূচির ডাক দেয় দলটি। গত ২৮ অক্টোবরের পর দলটি অষ্টমবারের মতো এই কর্মসূচি দিল।

রিজভী জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপির ৩৮৫ জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। এসময়ে ১৩টি মামলায় আসামি হয়েছে এক হাজার ৪৮০ জনকে।

সরকার পতনের একদফা আন্দোলনে শনিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছিল বিএনপি। একই সময়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করছিল আওয়ামী লীগ। আর নিষেধাজ্ঞা অমান্য করেই মতিঝিলের দিকে মাঠে ছিল জামায়াতে ইসলামী।

বিএনপির সমাবেশ চলাকালে এক পর্যায়ে দৈনিক বাংলা মোড়, কাকরাইল ও পল্টনসহ আশপাশের এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি। আগুন, ভাঙচুর ও ককটেল ছোড়া হয়। পিটিয়ে হত্যা করা হয় পুলিশের এক কনস্টেবলকে। এ ছাড়া সংঘর্ষের মধ্যে পড়ে মারা গেছেন আরও একজন।

স্বতন্ত্র আতঙ্কে নৌকা

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments