জাতীয় সংসদ নির্বাচনে

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে নিবন্ধিত ২৬টি রাজনৈতিক দল।

এর মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোটের একাংশ এবং বাংলাদেশ মুসলিম লীগ রয়েছে। গণফোরামের একটি অংশও নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়ে চিঠি দিয়েছে। নির্বাচনে অংশ নেওয়াকে কেন্দ্র করে দলটির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে। 

দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে। নির্বাচনে অংশ নেওয়া দলের তালিকায় বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১৮টি নিবন্ধিত রাজনৈতিক দলের নাম নেই। বর্তমানে নির্বাচন কমিশনে ৪৪টি রাজনৈতিক দল নিবন্ধিত। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে নিবন্ধিত আরও কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে বলে আশা করছেন নির্বাচন কমিশনের সংশ্লিষ্টরা। তাদের মতে, সবমিলিয়ে এ নির্বাচনে অংশ নেওয়া দলের সংখ্যা কমবেশি ৩০টিতে দাঁড়াতে পারে। বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারিত রয়েছে। 

ওই সময়ের মধ্যে নিবন্ধিত কিছু ছোট দলের কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করতে পারেন বলে বিভিন্ন সূত্রে ইসির কর্মকর্তারা জানতে পেরেছেন। বিএনপি এ নির্বাচনে অংশ নিচ্ছে না বলেও অনেকটাই নিশ্চিত হয়েছে কমিশন। জাতীয় সংসদ নির্বাচনে

জানা যায়, নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়নপত্রে কে সই করবেন, তা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে। আবার নিবন্ধিত রাজনৈতিক দল আরেকটি দলের সঙ্গে জোটের বিষয়ে জানিয়েও ইসিকে চিঠি দিয়েছে। এসব চিঠি হিসাব করে ইসি এ তালিকা তৈরি করেছে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে ২৬টি দল নির্বাচনে অংশ নিচ্ছে বলেও মনে করছে ইসি।

মঙ্গলবার পর্যন্ত যে ২৬টি রাজনৈতিক দল অংশ নেওয়ার কথা জানিয়ে ইসিতে চিঠি দিয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, জাতীয় পার্টি-জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাকের পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট (একাংশ), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, গণতন্ত্রী পার্টি ও বাংলাদেশ কংগ্রেস। 

জানতে চাইলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ যুগান্তরকে বলেন, আমার জানামতে, ৩০টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেওয়ার কথা ইসিকে জানিয়েছে। মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হওয়ার পর কতটি দল নির্বাচনে অংশ নিয়েছে এবং তাদের কতজন প্রার্থী হয়েছেন, এর প্রকৃত সংখ্যা জানা যাবে।

রাশেদা সুলতানা: অস্বচ্ছতা নজরে আসলে ফলাফল স্থগিত 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments