জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে ডাকা বিএনপির আরও ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।
২৯ নভেম্বর সকাল ৬টা থেকে ৩০ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত দেশজুড়ে এ অবরোধ চলবে।
এদিকে ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা দেশজুড়ে হরতাল পালিত হবে।
এরআগে সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
এদিকে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর সপ্তম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হয় মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টায়। এরপর থেকেই শুরু হয়েছে অষ্টম দফার ২৪ ঘণ্টার অবরোধ।
সরকার পদত্যাগের এক দফা দাবি ও জাতীয় সংসদ নির্বাচনের “একতরফা” তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ঘোষিত অষ্টম দফায় অবরোধ শুরু হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হওয়া ২৪ ঘণ্টার এই অবরোধ চলবে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত। অবরোধ কর্মসূচি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশজুড়ে হরতাল পালিত হবে।
অবরোধের সকালে অবশ্য রাজধানীসহ সারাদেশে গণপরিবহন প্রায় চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে সড়কে বেড়েছে মানুষের উপস্থিতিও। রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজে যথাসময়ে আসতে দেখা গেছে শিক্ষার্থীদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে মানুষের উপস্থিতিও বাড়ছে।
অন্যদিকে, নাশকতা ঠেকাতে জনবহুল ও গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে সতর্ক অবস্থায় রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
