রণবীর কাপুরের দ্বিতীয় ছবি

ডিসেম্বরের শুরুতেই মুক্তি পেতে চলেছে রণবীর কাপুরের দ্বিতীয় ছবি অ্যানিমেল। গত বছর মুক্তি পেয়েছিল ছবি ‘তু ঝুঠি ম্যায় মক্কার। এ ছবিতে শ্রদ্ধা কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন রণবীর। সেখানে শ্রদ্ধার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছিল রণবীরকে। অন্তরঙ্গ দৃশ্য দেখা যাবে অ্যানিমেলেও। ছবিতে রাশমিকার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে গিয়ে নাকি কিছুটা ভয়ই পেয়েছিলেন রণবীর!

সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর জানান, অ্যানিমেল’ ছবিতে কাজ করতে গিয়ে নাকি অভিনেতা হিসেবে বেশ ভয় পেয়েছিলেন তিনি। তার পেছনে কারণ কি পর্দায় রাশমিকার সঙ্গে তার সমীকরণ? 

রণবীর বলেন, এর আগে আমি কখনো ‘অ্যানিমেল’র মতো ছবিতে কাজ করিনি। এত দিন আমি যে চরিত্রে অভিনয় করেছি, সবই মোটামুটি ভালো চরিত্র। সেই চরিত্রে ধূসর দিক খুব কমই ছিল। তবে ‘অ্যানিমেল’ তেমন নয়। আমি যেকোনো গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করার আগে আলিয়ার সঙ্গে কথা বলতাম। যে আমি যেভাবে চরিত্রটা ভাবছি, সেটা আদৌ ঠিক রাস্তায় যাচ্ছে না। আলিয়াকে একজন শিল্পী হিসেবে আমি ভীষণ সম্মান করি। ওর ভাবনাচিন্তাকে শ্রদ্ধা করি। আমি ‘অ্যানিমেল’-এ কাজ করতে গিয়ে অভিনেতা হিসেবে ভয় পেলেও আলিয়া প্রতি মুহূর্তে আমাকে সাহস জুগিয়ে গিয়েছে। রণবীর কাপুরের দ্বিতীয় ছবি

বছরের শেষে ‘অ্যানিমেল’ ছবিতে একেবারে অন্য বেশে দর্শকের সামনে ধরা দিতে চলেছেন রণবীর। চরিত্রের ধাঁচও একেবারে আলাদা। তবে ৩ ঘণ্টা ২১ মিনিটের ছবি হওয়া সত্ত্বেও ‘অ্যানিমেল’ ঘিরে অনুরাগীদের উত্তেজনা চোখে পড়ার মতো। ছবির এই দৈর্ঘ্য নিয়ে চিন্তিত নন রণবীর নিজেও। 

সম্প্রতি এক অনুষ্ঠানে রণবীর জানান, ‘অ্যানিমেল’ নাকি আদপে আরও লম্বা ছবি ছিল। অনেক কাঠখড় পুড়িয়ে নাকি ছবিকে ৩ ঘণ্টা ২১ মিনিটে এনে দাঁড় করিয়েছেন পরিচালক নিজে। তবে অনুরাগীরা যে তার সেই ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন, তার প্রমাণ মিলেছে ছবির টিকিটের অগ্রিম বুকিংয়েই। অগ্রিম বুকিংয়ের মাধ্যমেই এখনও পর্যন্ত প্রায় ১৪ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সন্দীপ রেড্ডি বঙ্গার এই ছবি!

ফেরদৌস: প্রধানমন্ত্রীর নির্দেশেই রাজনীতিতে আসি 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments