প্রধান নির্বাচকের পরামর্শক

প্রধান নির্বাচকের পরামর্শক হিসেবে তিন সাবেক ক্রিকেটারকে নিয়োগ দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে ছিল সালমান বাটের নামও। তবে নিয়োগের একদিন পরই বাটকে এই কমিটি থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

গতকাল ২ নভেম্বর পাকিস্তানের প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ এক সংবাদ সম্মেলনে বাটের নাম সরিয়ে নেওয়ার কথা জানান। ওয়াহাবের মতে, বাটকে নিয়ে সমালোচনা হওয়ায় তাকে দায়িত্ব থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। কারণ তারা কোনো বিতর্ক চান না।

সংবাদ সম্মেলনে ওয়াহাব বলেন, ‘সালমান বাটকে নিয়োগ দেওয়া নিয়ে আমার সমালোচনা হচ্ছে। বলা হচ্ছে আমি বন্ধুত্বকে প্রাধান্য দিয়েছি। এটা আমি হতে দিতে পারি না। যে কারণে আমি বাটকে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করছি।

গত শুক্রবার (১ নভেম্বর) বাট, কামরান আকমল ও রাও ইফতিখার আনজুমকে প্রধান নির্বাচকের পরামর্শক হিসেবে নিয়োগ দেয় পিসিবি। পাকিস্তানের দল নির্বাচনে এ তিনজন ওয়াহাবকে পরামর্শ দেবেন বলে দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়। প্রধান নির্বাচকের পরামর্শক

তবে এই তিনজই একই প্রদেশের হওয়ায় এ নিয়ে সমালোচনা শুরু হয়। বিশেষ করে প্রধান নির্বাচক ওয়াহাবের এলাকা পাঞ্জাব অঞ্চলের তারা। তাই অনেকেই স্বজনপ্রীতির অভিযোগ করেন। আর বাট এক সময় ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলেন, সেটার জন্য শাস্তিও পেয়েছেন। এমন একজনকে পিসিবিতে নিয়োগ দেওয়া নিয়েও অনেকেই আপত্তি করেছেন। সবমিলিয়ে সমালোচনার মুখে বাটকে সরিয়ে নিতে এক প্রকার বাধ্যই হয়েছে বোর্ড।

ওয়াহাব বলেন, ‘সালমান বাটকে নিয়োগ দেওয়া নিয়ে আমার সমালোচনা হচ্ছে। বলা হচ্ছে আমি বন্ধুত্বকে প্রাধান্য দিয়েছি। এটা আমি হতে দিতে পারি না। যে কারণে আমি বাটকে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করছি।

টানা তিন ম্যাচে গোল রদ্রিগোর

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments