গ্রানাদার বিপক্ষে অপরাজিত

সর্বশেষ ১৪ ম্যাচে গ্রানাদার বিপক্ষে অপরাজিত রিয়াল মাদ্রিদ। সেই ধারা অব্যহত রাখলো গতকালকের ম্যাচেও। লা লিগার অবনমনে থাকা এই দলের বিপক্ষে জয় পেয়ে খুব একটা কষ্ট হয়নি লস ব্লাঙ্কেসদের।

ঘরের মাঠের এই ম্যাচে গ্রানাদার বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে রিয়াল। যেখানে গোল পেয়েছেন ব্রাহিম দিয়াজ ও রদ্রিগো। এ জয়ে লা লিগা পয়েন্ট তালিকায় ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল।

শুরু থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে খেললেও প্রথম গোল পেতে রিয়ালকে খানিকটা ঘাম ঝড়াতে হয়েছে। প্রথম গোলটি আসে ২৬তম মিনিটে। টনি ক্রুসের বাড়ানো বল ধরে সামনে এগিয়ে বল জালে পাঠান দিয়াজ।

এরপর ৪১তম মিনিটে সুযোগ নষ্ট করেন জুড বেলিংহাম। তবে ৫৭তম মিনিটে সেটা পুষিয়ে দেন এই ইংলিশ মিডফিল্ডার। বেলিংহামের শট গ্রানাদা গোলকিপার ঝাঁপিয়ে রুখে দিলে ফাঁকায় পেয়ে যান রদ্রিগো। জোরালো শটে বল জালে জড়াতে ভুল করেননি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। গ্রানাদার বিপক্ষে অপরাজিত

উড়ন্ত ফর্মে আছেন রদ্রিগো। টানা তিন ম্যাচে পাঁচটিসহ সর্বশেষ পাঁচ ম্যাচে সাত গোল করেছেন এই ব্রাজিলিয়ান। শুধুই নিজেই গোল করেননি, সতীর্থদের দিয়ে গোল করিয়েছেনও। এই সময়ে ৪টি অ্যাসিস্ট করেছেন তিনি।

সর্বশেষ ১৪ ম্যাচে গ্রানাদার বিপক্ষে অপরাজিত রিয়াল মাদ্রিদ। সেই ধারা অব্যহত রাখলো গতকালকের ম্যাচেও। লা লিগার অবনমনে থাকা এই দলের বিপক্ষে জয় পেয়ে খুব একটা কষ্ট হয়নি লস ব্লাঙ্কেসদের।

ঘরের মাঠের এই ম্যাচে গ্রানাদার বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে রিয়াল। যেখানে গোল পেয়েছেন ব্রাহিম দিয়াজ ও রদ্রিগো। এ জয়ে লা লিগা পয়েন্ট তালিকায় ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল।

শুরু থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে খেললেও প্রথম গোল পেতে রিয়ালকে খানিকটা ঘাম ঝড়াতে হয়েছে। প্রথম গোলটি আসে ২৬তম মিনিটে। টনি ক্রুসের বাড়ানো বল ধরে সামনে এগিয়ে বল জালে পাঠান দিয়াজ।

এরপর ৪১তম মিনিটে সুযোগ নষ্ট করেন জুড বেলিংহাম। তবে ৫৭তম মিনিটে সেটা পুষিয়ে দেন এই ইংলিশ মিডফিল্ডার। বেলিংহামের শট গ্রানাদা গোলকিপার ঝাঁপিয়ে রুখে দিলে ফাঁকায় পেয়ে যান রদ্রিগো। জোরালো শটে বল জালে জড়াতে ভুল করেননি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

আইপিএলে কার ভিত্তিমূল্য কত

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments