ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় রাত ৮টা ৩৭ মিনিটের দিকে কেঁপে ওঠে মিন্দানাও অঞ্চল।
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৬। তবে ভূমিকম্পে হতাহত কিংবা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
বার্তা সংস্থা জানিয়েছে, মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা ভূমিকম্পের পর মিন্দানাও দ্বীপে সুনামি সতর্কতা জারি করেছে। মিন্দানাও দ্বীপে শক্তিশালী ভূমিকম্প
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস বলছে, শনিবার ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ৩২ দশমিক ৮ কিলোমিটার গভীরে।
অন্যদিকে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) বলছে, মিন্দানাও দ্বীপে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫। ভূপৃষ্ঠ থেকে ৬৩ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।
এর আগে, গত মাসে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ১৭ নভেম্বরের ওই ভূমিকম্পে দেশটির সারাঙ্গানি, কোটাবাটো ও দাভাও প্রদেশে অন্তত ৮ জনের প্রাণহানি হয়। এ ছাড়া আহত হন আরও ১৩ জন। ওই ভূমিকম্পে দেশটিতে অর্ধ-শতাধিক বাড়িঘর এবং অন্যান্য ভবন ক্ষতিগ্রস্ত হয়।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারে’ অবস্থিত ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা রিং অব ফায়ারকে বিশ্বের সবচেয়ে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির সক্রিয় অঞ্চল হিসেবে শনাক্ত করেছে।
মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুসারে, শনিবার স্থানীয় সময় সকাল ৮টা ২৪ মিনিটে এই কম্পণ অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ম্যানিলা থেকে ১০০ কিলেমিটার দক্ষিণে বাতাঙ্গাস প্রদেশে।
ফিলিপাইনের দুর্যোগ মোকাবিলা বিভাগের বাতাঙ্গাস শাখার কর্মকর্তা রাফায়েল কুয়েভাস বলেন, আমরা বেশ বড় কম্পণ অনুভব করেছি। ১০ সেকেন্ডের মতো স্থায়ী ছিল সেটি। তবে এই ভূমিকম্পে কোনো প্রাণহানি বা ক্ষতি হয়নি।
