আওয়ামী লীগের নেতৃত্বাধীন

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বৈঠক আজ সন্ধ্যা ৬টার সোমবার অনুষ্ঠিত হবে। শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক আহ্বান করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন জোটের প্রধান ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। 

জানা গেছে, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে জোটগত নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হবে। জোটের শরিকরা কয়টি আসনে প্রার্থী দিতে পারেন সেই বিষয়েও আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে।

২০০৮ সালে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দলগুলোকে নিয়ে ২৩ দফার ভিত্তিতে আওয়ামী লীগের নেতৃত্বে গড়ে ওঠে ১৪ দলীয় জোট। ঐ সময় থেকে আওয়ামী লীগের নেতৃত্বে জোটগতভাবে আসন ভাগাভাগি করে নির্বাচনে অংশ নেয় জোটের শরিকরা।  আওয়ামী লীগের নেতৃত্বাধীন

সর্বশেষ গত ১৯ জুলাই গণভবনে ১৪ দলের বৈঠক হয়। এতে জোটের প্রধান শেখ হাসিনা জানিয়েছিলেন, ১৪ দল জোটগতভাবেই নির্বাচনে অংশ নেবে।

শেখ হাসিনার সঙ্গে বৈঠক আজ, শরিকদের তিন দাবি’। এ খবরে বলা হয়েছে, ক্ষমতাসীন দলের নেতৃত্বাধীন শরিক দলগুলোর শীর্ষ নেতারা সোমবারের বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে নিজেদের দাবি তুলে ধরতে পারেন।

তাদের নতুন দুটি দাবির মধ্যে রয়েছে, প্রথমত, শরিকদের ছাড় দেওয়া আসনে আওয়ামী লীগ মনোনীত কোনো প্রার্থী থাকবে না। দ্বিতীয়ত, আওয়ামী লীগের পদ-পদবিওয়ালা কোনো স্থানীয় নেতা তাদের আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন না। এসবের নিশ্চয়তা চাইবেন তারা।

সেইসাথে আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা জোটের শরিকদের নিয়ে তুচ্ছতাচ্ছিল্যের সঙ্গে বিভিন্ন সময় কথা বলছেন, এটাও বন্ধ করার অনুরোধ জানাবেন তারা।

খবরে বলা হয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই ভোটের মাঠে চ্যালেঞ্জের মুখে পড়ছেন নৌকার ওপর ভর করে সংসদ-সদস্য হওয়া ১৪ দলীয় জোটের শরিক দলের শীর্ষ নেতারা। এবার তাদের আসনে ক্ষমতাসীন দলের প্রার্থী ঘোষণা করায় বেশ বিপাকে আছেন।

কুরিয়ার সার্ভিসের গাড়িতে আগুন

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments