নোয়াখালীর ৬ আসনে

নোয়াখালীর ৬ আসনে ৫৫ জন প্রার্থীর মধ্যে মনোনয়ন যাচাই-বাছাইয়ে ১৮ জন প্রার্থী বাদ পড়েছেন। ৩ ডিসেম্বর নোয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান তাদের মনোনয়ন বাতিল করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নোয়াখালী-১ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তারমধ্যে ৯ জনের মনোনয়ন বৈধ এবং ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নোয়াখালী-২ আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তারমধ্যে ৮ জনের মনোনয়ন বৈধ এবং ৫ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নোয়াখালী-৩ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তারমধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ এবং ৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নোয়াখালী-৪ আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। 

তারমধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ এবং ৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নোয়াখালী-৫ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তারমধ্যে ৫ জনেরই মনোনয়ন বৈধ হয়। নোয়াখালী-৬ আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তারমধ্যে ৩ জনের মনোনয়ন বৈধ এবং ৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়।

৩ ডিসেম্বর সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।  নোয়াখালীর ৬ আসনে

তিনি বলেন, নোয়াখালী-৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মামুনুর রশীদ কিরন ঋণ খেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল হয়। এছাড়া নোয়াখালীর ৬ আসনে ৫৫ জন প্রার্থীর মধ্যে ১৮ জনের মনোনয়ন বাতিল হয় এবং ৩৭ জনের মনোনয়ন বৈধ হয়। যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে, সেগুলো যৌক্তিক কারণেই বাতিল করা হয়েছে। 

রক্তে লেখা বিজয়

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments