বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা নবম দফা অবরোধের প্রথমদিন রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
৩ ডিসেম্বর রাত পৌনে ১০টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কাভার্ডভ্যানটির সামনের কেবিন ও ভেতরে থাকা অল্পকিছু মালামাল পুড়ে গেছে।
উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত কুমার সূত্রধর বলেন, কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান পাবনার কাশিনাথপুর থেকে বগুড়া যাচ্ছিল। কাভার্ড ভ্যানটি উল্লাপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ সদস্যদের উপস্থিতিতে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে এবং গাড়ির ভেতরে থাকা অবশিষ্ট মালামাল উদ্ধার করে।
তিনি আরও বলেন, অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও ভ্যানটির সামনের কেবিন ও ভেতরে থাকা হোমিওপ্যাথি ওষুধ রাখার কিছু প্লাস্টিকের সামগ্রী পুড়ে গেছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাবনা-বগুড়া মহাসড়কে করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ৩ ডিসেম্বর রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আগুনে গাড়ির ভিতরে থাকা বেশ কিছু মালামাল পুড়ে যায়। খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিএনপি ও সমমনা
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, রাত ১০টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া পৌর এলাকায় পাবনা থেকে ঢাকাগামী করোতোয়া পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের একটি গাড়ির সামনের কেবিনে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এতে গাড়ির ভিতরে থাকা বেশ কিছু মালামাল পুড়ে যায়। তবে গাড়ির ড্রাইভার এবং হেলপারের কোন ক্ষয়ক্ষতি হয় নাই।
