রাজস্থান ও ছত্তিশগড়ে

রাজস্থান ও ছত্তিশগড়ে সহজ জয়ের হ্যাটট্রিক পূর্ণ করায় ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ফলাফলগুলো প্রমাণ করেছে ভারতের জনগণ সুশাসন ও উন্নয়নের রাজনীতিকেই বেছে নিয়েছে। 

ভারতীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিট পর্যন্ত মধ্যপ্রদেশের ২৩০টি আসনের মধ্যে ১৬৫টি, রাজস্থানের ১৯৯টি আসনের মধ্যে ১১৫টি ও ছত্তিশগড়ের ৯০টি আসনের মধ্যে ৫৬টিতে বিজেপি এগিয়ে ছিল৷ ভোটের মাঠে  এমন পরিসংখ্যান এটাই নিশ্চিত করে যে রাজ্যগুলোতে সরকার গঠন করতে পারবে বিজেপি।

ইতিমধ্যে বেশ কয়েক রাউন্ড গণনা চলেছে। এরমধ্যে কিছু আসনের ফলাফল ঘোষণাও করা হয়েছে। সার্বিক পরিস্থিতি এটাই প্রমাণ করেছে ভোটের মাঠে উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্টে মোদি ভোটারদের ধন্যবাদ জানিয়ে লিখেছেন, জনতার জয়। সমর্থনের জন্য তিনি ভোটারদের আশ্বাস দেন যে বিজেপি তাদের কল্যাণে ‘অক্লান্তভাবে’ কাজ করবে।

তিনি আরও লিখেছেন, আমরা জনতা জনার্দনের কাছে প্রণাম করি। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থানের ফলাফলগুলো প্রমাণ করে, ভারতের জনগণ সুশাসন ও উন্নয়নের রাজনীতির পক্ষে দৃঢ়ভাবে রয়েছে। বিজেপিতেই তা আছে। আমি এই রাজ্যের জনগণকে তাদের অটল মনোবলের জন্য ধন্যবাদ জানাই। আমরা তাদের মঙ্গলের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাব। রাজস্থান ও ছত্তিশগড়ে

প্রধানমন্ত্রী মোদিও আপ্রাণ প্রচেষ্টার জন্য বিজেপির কর্মীদের ধন্যবাদ জানিয়েছে বলেছেন, তারা প্রত্যেকেই ‘অনুকরণীয়’।

আরেকটি পোস্টে তেলেঙ্গানা নির্বাচন নিয়ে কথা বলেছেন মোদি। এই রাজ্যে জয় পেয়েছে কংগ্রেস। এই রাজ্যের ভোটারদেরও ধন্যবাদ জানিয়েছেন মোদি। কারণ ২০১৮ সালের নির্বাচনে এই রাজ্যে বিজেপি মাত্র একটি আসন পেয়েছিল এবার ক্ষমতাসীন দলটি পেয়েছে আটটি আসন। রাজ্যে বিজেপির প্রতি সমর্থন বাড়ছে বলেও মন্তব্য করেছেন মোদি।

ইসরায়েলকে শায়েস্তায় সব করবে তুরস্ক

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments