মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে ৪ ডিসেম্বর। সারা দেশে ১৯৮৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অবৈধ ঘোষণা করা হয়েছে ৭৩১ প্রার্থীর মনোনয়নপত্র।

৫ ডিসেম্বর আপিলের জন্য মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা ভিড় করছেন করেছে আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে।

গতকাল ইসি অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছিলেন, যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা ৫ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত আপিল করতে পারবেন। ১০ ডিসেম্বর থেকে আপিল শুনানি শুরু হবে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

সে অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে আপিল দায়েরের প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় অবৈধ ঘোষিত প্রার্থীরা আসতে শুরু করেছেন নির্বাচন কমিশন ভবনে। আজ যারা প্রার্থিতা অবৈধ ঘোষণার বিরুদ্ধে প্রয়োজনীয় নথি জমা দেবেন শুধু সেসব প্রার্থীকেই টোকেন সংগ্রহ করতে বলেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ

সকাল সাড়ে ৯টা থেকে সরেজমিনে দেখা যায়, অবৈধ ঘোষণা করা ৭৩১ প্রার্থীর আপিল দায়েরের জন্য নির্বাচন কমিশন ভবনের উত্তর পাশে সামিয়ানা টাঙ্গিয়ে বুথ তৈরি করেছে ইসি। আপিল দায়ের জন্য মোট ১১টি বুথ তৈরি করা হয়েছে। বুথ-১ রংপুর অঞ্চল, বুথ-২ রাজশাহী অঞ্চল, বুথ-৩ খুলনা অঞ্চল, বুথ-৪ বরিশাল অঞ্চল, বুথ-৫ ময়মনসিংহ অঞ্চল, বুথ-৬ ঢাকা অঞ্চল, বুথ-৭ ফরিদপুর অঞ্চল, বুথ-৮ সিলেট অঞ্চল, বুথ-৯ কুমিল্লা অঞ্চল ও বুথ-১০ চট্টগ্রাম অঞ্চলের জন্য বরাদ্দ রাখা হয়েছে। বাকী একটি বুধ নির্বাচন কমিশনের। সংশ্লিষ্ট অঞ্চলের জেলাসমূহের সব অবৈধ ঘোষিত প্রার্থী নিজ নিজ বুথে গিয়ে প্রার্থিতা ফিরে পাবার আপিল করতে পারবেন।

এদিকে আপিল প্রক্রিয়ার জন্য পুরো নির্বাচন কমিশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনেক প্রার্থী নিজ কার্যক্রমের সুবিধায় আইনজীবীদের সঙ্গে নিয়ে এসেছেন।

পৃথিবীর কোথাও ত্রুটিমুক্ত গণতন্ত্র রয়েছে জানা নেই

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments