এক শতাংশ ভোটারের

এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর গরমিলের কারণে এবার কপাল পুড়ছে স্বতন্ত্র প্রার্থীদের। প্রার্থিতা বাতিল হওয়া ৭৩১জনের মধ্যে ৪২৩জনই স্বতন্ত্র প্রার্থী। প্রার্থিতা ফিরে পেতে প্রথমদিন যে ৪৩জন আবেদন করেছেন তার মধ্যে ৩০জন স্বতন্ত্র প্রার্থী। ৩০জনের মধ্যে এক শতাংশ ভোটারের স্বাক্ষর গরমিলের কারণে ২৬জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

দলীয় প্রার্থীদের মধ্যে বিকল্পধারার যুগ্ম মহাসচিব ও বর্তমান সংসদ সদস্য মাহী বি চৌধুরী ও নৌকার প্রার্থী নাসিরুল ইসলাম খান আপিল করেছেন। এছাড়া অনেক প্রার্থী ও তাদের প্রতিনিধিরা নির্বাচন কমিশনে গিয়ে আপিল সংক্রান্ত নিয়ম কানুন সরেজমিন জেনে এসেছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান, বিএনএমের কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীও রয়েছেন। এক শতাংশ ভোটারের

ঝালকাঠি-১ আসনে আলোচিত আওয়ামী লীগ প্রার্থী শাহজাহান ওমর দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাত শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। ক্ষিপ্ত হয়ে তিনি বলেন, কেন সাক্ষাত করতে এসেছি তা বলবো কেন? সাংবাদিকরা ছবি তুলতে গেলে ক্যামেরায় থাবা মারেন তিনি।

গত সোমবার নিজের নির্বাচনী এলাকায় গিয়ে কাঁঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে সভা করেন সদ্য বিএনপি ছাড়া এই নেতা। সেখানে তার কোমরে পিস্তল দেখা গেছে। আর তার পাশে বন্দুক হাতে বসে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জলিল মিয়াজী।

এই ঘটনায় আওয়ামী লীগের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। বুধবারের (আজ) মধ্যে এর জবাব দেওয়ার কথা। তার আগেই সিইসির সঙ্গে দেখা করতে আসেন শাহজাহান ওমর। ওই আচরণবিধি ভঙ্গের বিষয়ে জানতে চাইলে তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘আইন জানেন? কে বলল আমি আইন ভেঙ্গেছি?’ পরে শাহজাহান ওমর কী বিষয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন-এ সংক্রান্ত বিষয়ে জনতে চাইলে সিইসি প্রসঙ্গটি এড়িয়ে গিয়ে বলেন, ‘ওটা আমার বিষয় না।

ঢাকার ১৫ আসনে মনোনয়ন বৈধ ১২৪ প্রার্থীর

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments