১১০ জন উপজেলা নির্বাহী

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে থানার ৩৩৮ জন ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আরও ১১০ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদলির অনুমতি চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বুধবার এমন প্রস্তাব দুটি মন্ত্রণালয় থেকে এসেছে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। 

তিনি বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক বুধবার ওসি ও ইউএনও বদলির প্রস্তাব এলে সেটি অনুমোদনের জন্য কমিশনারদের কাছে ফাইলটি পাঠানো হয়েছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত সেটি অনুমোদন হয়নি। আশা করছি আজ বৃহস্পতিবার ফাইল অনুমোদন হবে। ওসি ও ইউএনও বদলির সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

গত ৩০ নভেম্বর সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সব থানার ওসিকে বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন।

এজন্য কাদের বদলি করা হবে, সেই প্রস্তাব পাঠানোর জন্য বলে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এই লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব থানার ওসির বর্তমান কর্মস্থলে ছয় মাস এবং ইউএনওদের এক বছরের বেশি চাকরিকাল সম্পন্ন হয়েছে, তাদের অন্য জায়গায় বদলির নির্দেশনা দেওয়া হয়। ১১০ জন উপজেলা নির্বাহী

সেই নির্দেশনার আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব পাঠালে ৪৭ জন ইউএনওকে ইতিমধ্যে বদলির অনুমোদন দিয়েছে ইসি। আরও ২০ জনের মতো অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আর ওসি এখনো বদলি হয়নি। এই পরিস্থিতিতে ৩৩৮ জন ওসি এবং ১১০ জন ইউএনও বদলির প্রস্তাব পেল কমিশন।

এর আগে ৩০ নভেম্বর পুলিশের আইজিপি, জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা দুই সিনিয়র সচিবের সঙ্গে ওসি ও ইউএনও বদলি নিয়ে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। 

স্বতন্ত্র প্রার্থীদের ক্ষোভ

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments