আশা জাগিয়েও হতাশই

আশা জাগিয়েও হতাশই হতে হলো বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাটিতে সিরিজ হারানোর সুযোগ ছিল বাংলাদেশের মেয়েদের। কিন্তু সেটা শেষ পর্যন্ত আর হয়নি। বরং সিরিজের শেষ ম্যাচে একপ্রকার আত্মসমর্পণ করেছেন টাইগ্রেসরা। তাতে অবশ্য অর্জনের খাতা একেবারেই শুন্য হয়ে যায়নি। বিদেশের মাটিতে ১-১ সমতায় সিরিজ শেষ করলো ফারজানা-জ্যোতিরা। 

শুক্রবার কিম্বার্লিতে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টসে হেরে আগে ব্যাটিং করা বাংলাদেশ তুলতে পেরেছিল মাত্র ৯৪ রান। স্বল্প পুঁজির এই রান টপকাতে সমস্যাই হয়নি তাদের। ৮ উইকেট আর ২৮ বল হাতে রেখেই টপকে যায় প্রোটিয়ারা। 

এর আগে প্রথম টি–টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জিতেছিল ১৩ রানে। সিরিজের দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তৃতীয় ম্যাচ হেরে যাওয়ায় সিরিজ শেষ হলো সমতায়।  আশা জাগিয়েও হতাশই

আগে ব্যাট করা বাংলাদেশ শুরুতেই পড়ে যায় ব্যাটিং বিপর্যয়ে। ৪ রানেই হারায় ওপেনার মুর্শিদা খাতুন ও তিন নম্বরে ক্রিজে আসা সোবহানা মোস্তারির উইকেট। ১৭ রানে ফিরে যান আরেক ওপেনার শামিমা সুলতানা। আশা ভরসার প্রতীক জ্যোতিও এদিন হতাশ করেছেন। ২০ বলে ১১ রান করে অধিনায়ক নিগার আউট হলে বাংলাদেশ পড়ে হুমকির মুখে। শেষ ৩৪ বলে বাংলাদেশ তোলে ৪৮ রান। যে রান এসেছে মূলত লতা ও স্বর্ণা আক্তারের সৌজন্যে। দুজনে মিলে গড়েছেন ৩১ বলে ৪৬ রানের জুটি। ৪২ রান করেন লতা।

টি-টেন ক্রিকেটের রেকর্ড

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments