রাজধানীর টিকাটুলী ও মোহাম্মদপুরে পৃথক দুইটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে বাস দুইটিতে আগুন দেওয়া হয়।
রাত ৯টা ৪৭ মিনিটে টিকাটুলীর রাজধানী সুপার মার্কেটের সামনে ডেল্টা লাইফ ইন্সুরেন্সের স্টাফ বাসে আগুন দেওয়া হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক শাহজাহান শিকদার। মোহাম্মদপুরে পৃথক দুইটি বাসে
তিনি জানান, সূত্রাপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৯টা ৫৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুরে মিডলাইন পরিবহনের বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হননি।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার এইচএম আজিমুল হক গণমাধ্যমকে জানান, বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে দুইজনকে আটক করা হয়েছে।
তারা হলেন—মোহাম্মদপুরের আদাবরের মেহেদিবাগের হাশেম আলীর ছেলে শাহীন (২৪) ও একই এলাকার আব্দুল আজিজের ছেলে আবু বরক সিদ্দিক (২০)।
বিএনপির ডাকা অবরোধের আগের রাতে রাজধানীতে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। আজ সোমবার রাত সাড়ে ৮টা থেকে পৌঁনে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে। আগুন দেওয়ার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায় শুরু হবে ৩৬ ঘণ্টার অবরোধ। শেষ হবে বুধবার সন্ধ্যা ছয়টায়। এর আগেও দলটি ১০ দফা অবরোধ পালন করেছে।
ফায়ার সার্ভিস জানায়, মোহাম্মদপুর এলাকায় মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এতে পুরো বাসটি পুড়ে যায়। এদিকে রাত পৌনে ১০টার দিকে টিকাটুলী এলাকায় একটি বেসরকারি কোম্পানির কর্মকর্তা–কর্মচারীদের চলাচলের বাসে আগুন দেওয়া হয়।
