যাত্রীবাহী বাসে আগুন

অবরোধের আগের দিন রাজধানীসহ সারাদেশে ৫টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত এসব বাসে আগুন দেওয়া হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি পুলিশের।

রাতে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা রাশেদ বিন খালিদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীতে তিনটি, আশুলিয়ায় একটি ও ফেনীতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যাত্রীবাহী বাসে আগুন

রাশেদ জানান, রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটের সামনে ডেল্টা লাইফ ইন্সুরেন্স-এর স্টাফ বাসে, সাড়ে ৮টায় মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় মিডলাইন পরিবাহনের একটি বাসে, সন্ধ্যা ৭টা ৫ মিনিটে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে স্টাফ বাসে, ঢাকার আশুলিয়ায় কবিরপুর বাস স্ট্যান্ড এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসে এবং ফেনীতে একটি যাত্রীবাহী বাসে কে বা কারা আগুন দিয়েছে।

এ দিকে তেজগাঁও বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক জানান, রাতে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় বাসে আগুন দেওয়া সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মোহাম্মদপুর থানায় নেওয়া হয়েছে।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার এইচ, এম আজিমুল হক বলেন, রাতে মোহাম্মদপুর তিন রাস্তা স্ট্যান্ড এলাকায় ‘মিডলাইন’ নামে একটি বাসে আগুন দেওয়ার সময় দুজনকে হাতেনাতে আটক করা হয়। তাঁদের মোহাম্মদপুর থানায় রাখা হয়েছে।

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি আগামীকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হচ্ছে। অবরোধ কর্মসূচির আগের দিন আজ সোমবার বিকেল থেকে রাজধানীসহ সারা দেশে মোট পাঁচটি যাত্রীবাহী বাসে আগুনের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় কেউ হতাহত হননি। মোহাম্মদপুরে ‘মিডলাইন’ বাসে আগুন দেওয়ার সময় দুজনকে আটক করেছে পুলিশ। 

প্রধানমন্ত্রী জাতীয় পার্টিকে বিশ্বাস করছেন না 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments