খুলনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১২ ডিসেম্বর মহানগরীর দৌলতপুর পাইকারি কাঁচা বাজারে এই অভিযান চালানো হয়।
ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা জানায়, অধিক দামে পেঁয়াজ বিক্রি, পেঁয়াজ ক্রয় রসিদ সংরক্ষণ না করা, মূল্য তালিকা না থাকার অপরাধে দৌলতপুর বাজারের মেসার্স জোনাকী বাণিজ্য ভান্ডারকে ৫ হাজার টাকা, মেসার্স আল্লাহর দান বাণিজ্য ভান্ডারকে ৩ হাজার টাকা এবং দৃষ্টি বাণিজ্য ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামান এবং দৌলতপুর থানার একটি চৌকস টিম। জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে।
অধিক দামে পেঁয়াজ বিক্রি করায় খুলনায় ৩টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১২ ডিসেম্বর দুপুরে নগরীর দৌলতপুর পাইকারি কাঁচা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান চালায়।
সংস্থাটির খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম জানান, পেঁয়াজের ক্রয় রশিদ সংরক্ষণ না করা, মূল্য তালিকা না থাকা ও অধিক দামে পেঁয়াজ বিক্রির অপরাধে মেসার্স জোনাকী বাণিজ্য ভান্ডারকে ৫ হাজার টাকা, মেসার্স আল্লাহর দান বাণিজ্য ভান্ডারকে ৩ হাজার টাকা এবং দৃষ্টি বাণিজ্য ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিন অভিযানের সময় সংস্থাটির খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামান এবং দৌলতপুর থানার পুলিশ উপস্থিত ছিলেন।
