জাতীয় সংসদ নির্বাচনে নৌকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক না পাওয়া সত্ত্বেও নিজেকে নৌকার মাঝি মনে করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ১২ ডিসেম্বর দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

মাহি বলেন, ‘নৌকার প্রার্থীকে হারিয়ে জিতব- বিষয়টি ওইভাবে নিচ্ছি না। কারণ, আমি নিজে মনেপ্রাণে আওয়ামী লীগ ধারণ করি। আমি নৌকা পাইনি, তবে আমিও একজন মাঝি। সেখানে (রাজশাহী-১ আসনে) আরও একজন নৌকার মাঝি আছেন। ভোটাররা যাকে জয়ী করবেন সেই আসলে নৌকার মাঝি হবেন। বিষয়টি ওইভাবে ধরেই আমি এগোচ্ছি। জাতীয় সংসদ নির্বাচনে নৌকা

এর আগে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মাহি। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন মাহি।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ দুই আসনে আ.লীগের মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছিলেন তিনি। কিন্তু সেই আসন থেকে মনোনয়ন না পেয়ে রাজশাহী ১ আসনে স্বতন্ত্রপ্রার্থী হন নায়িকা মাহিয়া মাহি। পরে নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় তার প্রার্থীরা বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। পরে ঢাকাই সিনেমার এই নায়িকা নির্বাচন কমিশনে আপিল করে (১১ ডিসেম্বর) প্রার্থিতা ফিরে পান।

চিত্রনায়িকা মাহিয়া মাহি আরও বলেন, ‘বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে যেকোনো জায়গা থেকে নির্বাচন করতে পারি। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ দুটোই আমার এলাকা। দুই জায়গায় আমার বেড়ে ওঠা, বড় হওয়া। আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি এলাকার মানুষের জন্যই। তাঁরা জোর করে বলেছেন, “আপনাকে নির্বাচন করতে হবে।” তাঁদের পীড়াপীড়িতেই স্বতন্ত্র প্রার্থী হয়েছি।’

তিনি বলেন, ‘আমি শতভাগ আশাবাদী, আমার জনপ্রিয়তা দিয়ে তাঁদের শাসক নয়, সেবক হব। আর এলাকার মানুষকে সেবা দেব। আমার বিশ্বাস, আমি বিজয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মায়ের মমতায় বরণ করে নেবেন।

জয়ের নিশ্চয়তা চায় জাপা

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments