নির্বাচনী প্রচার ছাড়া

নির্বাচনী প্রচার ছাড়া সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি থেকে সবাইকে বিরত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া নির্দেশনার এবার ভিন্ন ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ওই নির্দেশনার ২৪ ঘণ্টার মধ্যে এবার ইসি জানাল ভোট বর্জনকারী রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিতে তাদের কোনো আপত্তি নেই।

গতকাল বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের বলেছেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে আপত্তি নেই। তবে ভোটারদের ভয়ভীতি বা হুমকি দেওয়ার মতো কোনো কর্মসূচি অনুমতি দেওয়া যাবে না।

এর আগে গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে এ বিষয়ে চিঠি পাঠায় ইসি। তাতে বলা হয়– নির্বাচনী কাজে বাধা হতে পারে বা ভোটাররা ভোট প্রদানে নিরুৎসাহিত হবে ১৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত এমন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন থেকে বিরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়। ওই চিঠির আলোকে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে পুলিশ মহাপরিদর্শকের কাছে একটি পত্র পাঠানো হয়। সেখানে পুলিশ প্রধানকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।   নির্বাচনী প্রচার ছাড়া

এ ব্যাপারে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সমকালকে বলেন, ইসির যে নির্দেশনা তা যথাযথভাবে প্রতিপালন করা হবে। নির্বাচনকালে কীভাবে দায়িত্ব পালন করতে হয় সে ব্যাপারে পুলিশের দীর্ঘ অভিজ্ঞতা আছে। পুলিশের সেই সক্ষমতাও আছে। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।

একাধিক জেলার পুলিশ সুপার ও রেঞ্জ ডিআইজিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইসির নির্দেশনার আলোকে ১৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত কোনো রাজনৈতিক সভা-সমাবেশের অনুমতি দেওয়া যাবে না– এমন চিঠি তারা পেয়েছেন। তবে এখন নতুন নির্দেশনার আলোকে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচির নিশ্চয়তা পেলে অনুমতি দেওয়া যাবে– সে অনুযায়ী তারা কাজ করবেন।    

বিজয় দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচি

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments