বিশেষ দোয়া ও মোনাজাত

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত  করা হয়েছে।‌ ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআনখানি দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ সকাল ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআনখানি দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম  মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম। শহীদদের রুহের মাগফিরাত

আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমীন। দোয়া মাহফিলে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. আশরাফুল মমিন খান, পরিচালকবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-সচিব আবু সাঈদ, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। 

অন্যদিকে ইসলামিক ফাউন্ডেশন কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে ‘মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এখানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মু. হারুনুর রশীদ। প্রধান আলোচক হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ মহিউদ্দীন মজুমদার বক্তব্য রাখেন।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মুহাম্মদ তাহের হোসেন, ইসলামিক ফাউন্ডেশন কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, সভাপতি সৈয়দ আনোয়ার হোসেন প্রমুখ।

বিজয়ের ৫২ বছর পূর্তিতে আনন্দে মেতেছে দেশ


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments