মহান বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রা করার অনুমতি চেয়ে শুক্রবার ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দিয়েছে আওয়ামী লীগ। আগামী সোমবার রাজধানীতে এই শোভাযাত্রা করতে চায় দলটি।
মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা চিঠিতে বলা হয়, সোমবার দুপুর ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (রমনা) থেকে বিজয় দিবসের শোভযাত্রাটি মৎস্য ভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, শাহবাগ ও এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে শেষ হবে।
এতে আরও বলা হয়, শোভাযাত্রায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আরও থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, মন্ত্রিপরিষদ ও সংসদ সদস্যরা এবং সহযোগী-ভ্রাতপ্রতিম সংগঠনের নেতারা। শোভাযাত্রা করার অনুমতি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার থেকে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক দলের পক্ষে কোনো সভা-সমাবেশ বা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা যাবে না বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে এ ধরনের কর্মসূচির অনুমতি না দেওয়ার জন্যও সংশ্লিষ্টদের বলা হয়েছে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক দলের কোনো সভা, সমাবেশ বা অন্য কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা যাবে না বলে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ ধরনের কর্মসূচির অনুমতি না দেওয়ার জন্য বলা হয়েছে প্রজ্ঞাপনে।
