নির্বাচন কমিশনের আদেশ চ্যালেঞ্জ

আগামী ৭ জানুয়ারির নির্বাচনে অংশ নিতে হাইকোর্টে নির্বাচন কমিশনের আদেশ চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ছয়জন।

১৭ ডিসেম্বর বিচারপতি মো. ইকবাল কবির এবং বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

যে ছয়জন প্রার্থিতা ফিরে পেয়েছেন তারা হলেন– মুন্সীগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সোহানা তাহমিনা, টাঙ্গাইল-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহমুদুল ইলাহ, মানিকগঞ্জ-২ আসনের তৃণমূল বিএনপির মো. জসীম উদ্দিন, লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম, রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম রব্বানী এবং বগুড়া-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ফেরদৌস স্বাধীন ফিরোজ।

গত ১০ ডিসেম্বর সোহানা তাহমিনা এবং সৈয়দ মাহমুদ ইলাহর আপিল আবেদন নির্বাচন কমিশনের আপিল ট্রাইব্যুনাল নামঞ্জুর করে। পরে তারা ইসির দেওয়া আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন। তার আগে তাদের প্রার্থিতা বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

মো. জসীম উদ্দিন এবং মো. ফেরদৌসের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে করা আবেদন গত ১১ ডিসেম্বর নামঞ্জুর হয়। এরপর তারা প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে আবেদন করেন তারা।

সেলিনা ইসলামের করা আপিল আবেদন নামঞ্জুর করে গত ১২ ডিসেম্বর আদেশ দেয় ইসির নির্বাচন আপিল ট্রাইব্যুনাল। পরে ইসির দেওয়া আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন সেলিনা ইসলাম।

আর গত ১৩ ডিসেম্বর মো. গোলাম রব্বানীর করা আপিল আবেদন নামঞ্জুর করে নির্বাচন কমিশনের আপিল ট্রাইব্যুনাল। পরে ইসির দেওয়া আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিট করেন গোলাম রব্বানী।

আজ এ ছয়জনের রিটের শুনানি শেষে হাইকোর্ট নির্বাচন কমিশনের দেওয়া আদেশ স্থগিত করে তাদের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পাশাপাশি রুল জারি করেছেন।

রাজশাহীর ছয় আসনে লড়বেন ৩৮ প্রার্থী

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments