শিক্ষক সমিতির কার্যনির্বাহী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আজ। এবারের নির্বাচনেও বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল  প্রতিদ্বন্দ্বিতা করবে না।

 তবে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীলদল পৃথক দুই প্যানেল ঘোষণা করেছে। মূলত এবারের নির্বাচনে মুখোমুখি ভোটের লড়াই করবে আওয়ামীপন্থি শিক্ষকরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দল এবং আওয়ামীপন্থি আরেক সংগঠন স্বাধীনতা শিক্ষক সমাজ ঐক্যবদ্ধভাবে প্যানেল ঘোষণা করেছে। প্যানেলে সভাপতি পদে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক পদে দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম নির্বাচনে প্রার্থী মনোনীত হয়েছেন। এ ছাড়া এই প্যানেলে সহ-সভাপতি পদে অধ্যাপক ড. শামছুল কবির, কোষাধ্যক্ষ পদে ড. মো. মিরাজ হোসেন ও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ড. মো. মহসীন রেজা নির্বাচন করছেন। শিক্ষক সমিতির কার্যনির্বাহী

অন্যদিকে কার্যনির্বাহী সদস্য পদে বর্তমান শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. একে এম লুৎফর রহমান, সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন, অধ্যাপক ড. শামসুন নাহার, অধ্যাপক ড. ফারহানা জামান, ড. এ.এম.এম গোলাম আদম, ড. মো. মনির হোসেন, দীপিকা মজুমদার, ড. আলী এফ.এম রেজোয়ান এবং মো. মোজাম্মেল হক প্রার্থী হয়েছেন।

এ ছাড়া অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ ও ড. মমিন উদ্দীনের নেতৃত্বাধীন নীলদল আরেকটি প্যানেল ঘোষণা করেছেন। এ প্যানেলে সভাপতি পদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ-উল-আলম এবং সাধারণ সম্পাদক পদে ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ মাশরিক হাসান মনোনীত হয়েছেন। এ ছাড়া সহ-সভাপতি পদে অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. আব্দুস সামাদ ও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ড. নাজমুন নাহার নির্বাচনে লড়বেন।

বিএনপির হরতাল চলছে

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments