মানিলন্ডারিং বা অর্থপাচার হয়

বিশ্বে যে পরিমাণ মানিলন্ডারিং বা অর্থপাচার হয় তার প্রায় ২০ শতাংশ বিমা কোম্পানিগুলো ব্যবহার করে করা হয়। এ কারণে বিমা কোম্পানিগুলোকে মানিলন্ডারিং ঝুঁকিমুক্ত রাখার জন্য সতর্ক থাকতে বলেছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাস।

 সম্প্রতি ইনস্যুরেন্স কোম্পানিগুলোর জন্য মানিলন্ডারিং প্রতিরোধে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএফআইইউ প্রধান মো. মাসুদ বিশ্বাস। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের (আইডিআরএ) পরিচালক এস এম মাসুদুল হক ও সহকারী পরিচালক আবু মাহমুদ উপস্থিত ছিলেন। কর্মশালাতে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মহসিন হোছাইনী, যুগ্মপরিচালক মো. রোকন-উজ-জামান ও মো. মোশাররফ হোসেন। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন লাইফ ও নন-লাইফ ইনস্যুরেন্স কোম্পানির প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বিএফআইইউ প্রধান বলেন, মানিলন্ডাররা প্রতিনিয়ত তাদের কৌশল ও মাধ্যম পরিবর্তন করে। এ ক্ষেত্রে আর্থিক সেবা খাতের মধ্যে তুলনামূলকভাবে দুর্বল খাতকে মানিলন্ডারিংয়ের মাধ্যম হিসেবে ব্যবহার করে। বিশ্বে যে পরিমাণ মানিলন্ডারিং হয় তার প্রায় ২০ শতাংশ বিমা কোম্পানিগুলো ব্যবহার করে করা হয়। বিমা খাতের সুশাসন নিশ্চিতের মাধ্যমে খাতটির টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। মানিলন্ডারিং বা অর্থপাচার হয়

বিএফআইইউ সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ইনস্যুরেন্স কোম্পানি পরিদর্শনে প্রাপ্ত বিভিন্ন অনিয়ম যেমন- ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর রি-ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাবদ বিদেশি নামসর্বস্ব ইন্স্যুরেন্স কোম্পানির অনুকূলে বৈদেশিক মুদ্রা পাঠানো, বিমা পলিসির মেয়াদপূর্তি হলেও গ্রাহকদের দাবি নিষ্পত্তি না করা, প্রিমিয়াম বাবদ আয়ের অর্থ সুষ্ঠুভাবে বিনিয়োগ না করে অন্যত্র স্থানান্তর, প্রিমিয়ামের অর্থ পরিচালক ও ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিভিন্নভাবে তছরূপ, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তাদের নিজ ও স্বার্থ সংশ্লিষ্ট নামে পরিচালিত ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন পরিচালনা, কর্মকর্তাদের এএমএল, সিএফটি বিষয়ক আইন, বিধি, গাইডলাইন ও সার্কুলার এবং এ সংক্রান্ত ঝুঁকির বিষয় তুলে ধরে।

দুবাইয়ে মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ১৫ সাংবাদিক

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments