আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায়

মাগুরায় আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় যোগ দিয়ে ভোট চাইলেন সাকিব আল হাসান। ১৯ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়। 

দুপুর ১২টায় শহরের নোমানীয় ময়দান থেকে এ বিজয় শোভা যাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে আবারও নোমানী ময়দানে এসে শেষ হয়।

শোভাযাত্রার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ফাত্তার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান, মাগুরা-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. বিরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডসহ অনেকে। আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায়

মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান তার বক্তব্যে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে উপস্থিত নেতা-কর্মীদের নৌকার পক্ষে কাজ করার আহবান জানান। তিনি বলেন, আসন্ন নির্বাচনে মাগুরা-২ আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই।

বিজয় শোভাযাত্রা উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীদের বাঁধভাঙা উপস্থিতি দেখে নোমানী ময়দানে উপস্থিত মাগুরা-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর বীরেন শিকদার বিজয় শোভাযাত্রাকে ‘ঐতিহাসিক র‌্যালি’ আখ্যা দিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন।

বিজয় শোভাযাত্রায় অংশ নিতে মাগুরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বেলা ১১টায় নোমানী ময়দানে দলীয় নেতাকর্মীদের সমবেত হওয়ার আহ্বান জানানো হয়। কিন্তু জেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি হাজার হাজার সাধারণ মানুষ ও সাকিবভক্তরা মিছিল নিয়ে নির্দিষ্ট সময়ের পরও জড়ো হতে থাকে। এ অবস্থায় দুপুর ১২টার পর জেলা আওয়ামী লীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডুর নেতৃত্বে মিছিলটি বের হলে সারা শহর উৎসবে মেতে ওঠে।

মাদকমুক্ত দেশ গঠনে বিজিবি মুখ্য ভূমিকা পালন করছে

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments