৭ জানুয়ারীর নির্বাচনে

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে উন্নয়নের জন্য নৌকার প্রার্থীদের ভোট দিয়ে বিপুল ব্যবধানে জয়যুক্ত করুন। কারণ, নৌকা স্বাধীনতার ও উন্নয়নের প্রতীক। এই নৌকা নুহ আলাইহি ওয়া সাল্লাম নবীর নৌকা।

এ নৌকায়ই মানবজাতিকে রক্ষা করেছেন আল্লাহ তা’য়ালা। নৌকায় ভোট দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। আবার নৌকা যখনই ক্ষমতায় এসেছে মানুষের আর্থ-সামাজিক উন্নতি হয়েছে। ৭ জানুয়ারীর নির্বাচনে

বুধবার বিকেলে ৪টায় সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নৌকার প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এরআগে বিকেলে সোয়া ৩টার দিকে আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। জনসভাস্থলে পৌঁছে তিনি জাতীয় পতাকা নেড়ে নেতা-কর্মীদের উৎসাহিত করেন। এই জনসভার মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারনা শুরু করলেন তিনি।


জনসভায় শেখ হাসিনা বলেন, দেশের গ্যাস বিক্রির প্রস্তারে রাজি না হওয়ায় ২০০১ সালে আওয়ামী লীগকে ক্ষমতা আসতে দেয়া হয়নি। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো কাজ করেনি বিএনপি ভোট কারচুপি আর গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় বসেছিল। আল্লাহ্ জন বুঝে ধন দেয়। তাদের হাতে সম্পদ দিলে তা নষ্ট হয়, আর আমাদের হাতে এলে তা জনগণের কল্যাণে কাজ করে।

যে কূপে বিএনপি গ্যাস পাইনি, সেই কূপ খনন করে এখন গ্যাস পাওয়া গেছে। আর দেশের জনগণ বার বার নৌকা মার্কায় ভোট দিয়েছে বলে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। আওয়ামী লীগ যখন দেশের মানুষের উন্নয়নে কাজ করে, তখন বিএনপি আগুন দিয়ে তা ধ্বংস করছে। তাদের কোনো মন্যুষত্ব নেই বলে ট্রেন-বাসে আগুন দিয়ে মানুষ হত্যার মতো নির্মম ঘটনা তারা ঘটাতে পারে।

সিলেটের উন্নয়নকাজ তুলে ধরে শেখ হাসিনা বলেন, খাদ্যের অভাব ঠেকাতে কোনো জমি অনাবাদি রাখা যাবে না। গত ১৫ বছরে সম্পন্ন হওয়া বিভিন্ন উন্নয়নকাজের বিস্তারিত তথ্য তুলে ধরে নতুন কিছু প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, আবার ক্ষমতায় গেলে ঢাকা-সিলেট ছয় লেন হবে। সিলেটেও মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা করা হবে। কিন ব্রিজের পাশে নতুন সেতেুও নির্মাণ করা হবে। এছাড়াও সিলেটে ১০০ বেড সমৃদ্ধ বার্ন ইনস্টিটিউট তৈরি করা হচ্ছে। যানজট কমাতে রিংরোড নির্মাণ করা হবে সিলেটে।

অগ্নিসন্ত্রাসের নেশায় মত্ত বিএনপি-জামায়াত

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments