বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দলের ডাকা অবরোধ এবং হরতালে ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ২৮৯টি অগ্নিসংযোগের খবর পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। গতকাল রবিবার ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
আনোয়ারুল ইসলাম বলেন, রাজনৈতিক দলের ডাকা অবরোধ ও হরতালে ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ২৮৯টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অবরোধ এবং হরতালে
এতে ২৮৫টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিসংযোগ করা যানবাহনের মধ্যে ট্রাক ৪৫টি, কাভার্ড ভ্যান ২৩টি, মোটরসাইকেল আটটি ও অন্যান্য গাড়ি ২৯টি।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চারটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৬টা থেকে গতকাল রবিবার সকাল ৬টা পর্যন্ত চারটি অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরে তিনটি ও কুমিল্লায় একটি বাসে আগুন দেওয়া হয়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আটটি ইউনিট ও ৪০ জন কাজ করেছেন।
রাজনৈতিক দলগুলোর ডাকা অবরোধ ও হরতালে গত ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ২৮৯টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ২৮৫টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে ট্রাক ৪৫টি, কাভার্ডভ্যান ২৩টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২৯টি গাড়ি রয়েছে বলেও জানান তিনি।
গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরে ৩টি ও কুমিল্লায় একটি বাসে আগুন দেয়া হয়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট ও ৪০ জন কাজ করেছেন বলেও জানান তিনি।
এদিকে আজ নির্বাচন ঠেকাতে বিএনপির ডাকা অবরোধের বিকেলে রাজধানীর জুরাইনে একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
প্রসঙ্গত ২৮ অক্টোবর বিএনপির ডাকা মহাসমাবেশে দিনে ঢাকায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিনের পর বিএনপিসহ সমমনারা দফায় দফায় হরতাল -অবরোধ কর্মসূচি ফার করছে। এসব কর্মসূচির আগে পরে যানবাহনে আগুন দেয়ার ঘ্টনা ঘটছে।
