আওয়ামী লীগ আবারও ক্ষমতায়

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচিত হয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় গেলে নাগরিককেন্দ্রিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক, জ্ঞানভিত্তিক, কল্যাণমুখী, সমন্বিত দক্ষ ‘স্মার্ট প্রশাসন’ গড়ার মাধ্যমে জনগণকে উন্নত ও মানসম্মত সেবা প্রদান ও সুশাসন প্রতিষ্ঠা করবে।

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকাকালীন সরকারের নেওয়া নানা উন্নয়ন কাজের চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, দেশের মানুষের গড় আয়ু থেকে শুরু করে খাদ্য উৎপাদন, শিক্ষা, চিকিৎসাসহ সকল ক্ষেত্রে উন্নয়ন সাধন করেছে আওয়ামী লীগ। দেশের মানুষকে ভ‚মিহীন ও গৃহহীন থেকে উত্তরণ ঘটাতে সরকার কাজ করছে।

তিনি বলেন, গত ১৫ বছরে বাংলাদেশের রূপান্তর ঘটেছে। আজকের বাংলাদেশ দারিদ্র্যক্লিষ্ট, অর্থনৈতিকভাবে ভঙ্গুর বাংলাদেশ নয়। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আজকে ভূমিহীন, গৃহহীন জেলা ৩২টি। ইন্টারনেট সেবায়ও আওয়ামী লীগ উন্নয়ন ঘটিয়েছে। সিম কার্ড ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। আইসিটি রফতানি আওয়ামী লীগ আমলে শুরু হয়েছে। হিজড়াদের পারিবারিক, সামাজিক ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাদের জীবনমান উন্নয়নের জন্য সরকার কাজ করছে। আওয়ামী লীগ আবারও ক্ষমতায়

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার পুস্তিকা আকারে প্রকাশ করা হয়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব। বিচারবিভাগের স্বাধীনতা রাখা হবে।

বঙ্গবন্ধুকন্যা আরও বলেন, ১৯৯৬ সালে যখন ক্ষমতায় আসি একটি মাত্র টেলিভিশন, একটি মাত্র রেডিও ছিল। এখন ৩৩টি বেসরকারি টেলিভিশন। এখানে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। একইসঙ্গে মানুষের কথা বলার মাধ্যম তৈরি হয়েছে৷

স্মার্ট বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে স্মার্ট ও আধুনিক হিসেবে আমরা গড়ে তুলব। পাঠ্যক্রমে দুর্নীতির কুফল যুক্ত করা হবে৷

বর্তমান সরকারের আমলে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। সম্ভাবনার হাতছানি দেওয়া দুর্বার গতিতে এগিয়ে চলা দুরন্ত বাংলাদেশ।

শেখ হাসিনা বলেন, গত ১৫ বছরে বাংলাদেশের রূপান্তর ঘটেছে। আজকের বাংলাদেশ দারিদ্র্যক্লিষ্ট, অর্থনৈতিকভাবে ভঙ্গুর বাংলাদেশ নয়। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ।

বাণিজ্য মেলা জানুয়ারির তৃতীয় সপ্তাহে

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments