নির্বাচনী জনসভায় যোগ

নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ শনিবার মাদারীপুরের কালকিনিতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমনকে সামনে রেখে কালকিনিজুড়ে শুরু হয়েছে সাজসাজ রব। উচ্ছ্বাসিত-উদ্দীপনা বিরাজ করছে মাদারীপুর ও কালকিনির আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুত কালকিনি। ইতোমধ্যে ছয় স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করেছে জেলা পুলিশ প্রশাসন।

জানা গেছে, এই প্রথম কালকিনিতে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রতিদিন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা, প্রচার মিছিল ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে। এছাড়া আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। মাঠ, মঞ্চ তৈরিসহ বিভিন্ন ধরনের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন দলীয় নেতাকর্মীরা। শনিবার তিনি টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে আসবেন কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে।

এই মাঠেই তিনি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিবেন। সেখানে কালকিনি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে মাদারীপুর জেলা ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নেতাকর্মীরা অপেক্ষায় আছেন প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে। প্রধানমন্ত্রীর আগমনে আনন্দিত স্থানীয় বাসিন্দারা। তার কাছে তুলে ধরবেন তাদের দাবি-দাওয়া।

কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মজিবুর রহমান বলেন, আমাদের কলেজ মাঠে প্রধানমন্ত্রী আসবেন এতে আমরা আনন্দিত। উপজেলা কোটায় আমরা আমাদের কলেজ জাতীয়করণের দাবি জানাবো তার কাছে। নির্বাচনী জনসভায় যোগ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুস সোবহান মিয়া গোলাপ এমপি বলেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্নে করতে জেলা ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক আনন্দ বিরাজ করছে। আশা করছি, লক্ষাধিক লোকের সমাগম হবে।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কালকিনিতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। সব প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এলাকাজুড়ে নিরাপত্তায় জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠ পর্যায়ে কাজ করছে।

বিএনপিকে মানুষ চায় না : প্রধানমন্ত্রী

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments