নির্বাচন বানচালের যারা ষড়যন্ত্র

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন বানচালের যারা ষড়যন্ত্র করছে, তাদেরও একদিন উপযুক্ত শাস্তি পেতে হবে।

 তারাও শাস্তি পাবে একদিন। আর নির্বাচন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ের কেউ নাক গলাতে আসে, আমরা সেটা মেনে নেব না। বাংলাদেশ মানে নাই। গতকাল শনিবার গোপালগঞ্জের কোটালিপাড়ায় নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে দারিদ্র্যের হার আমরা অর্ধেকের বেশি কমিয়েছি। আমাদের লক্ষ্য হচ্ছে আরো কমানো। হতদরিদ্র কেউ থাকবে না, যেটুকু আছে এখন পাঁচ দশমিক ছয় শতাংশ, ইনশাল্লাহ, আগামীবার নির্বাচিত হয়ে আসতে পারলে, জনগণের সেবা করতে পারলে এই দেশে হতদরিদ্র বলে কেউ থাকবে না। প্রত্যেকের থাকা-খাওয়া; সে হিজড়া হোক, বেদে হোক, কুষ্ঠ রোগী হোক, যারাই হোক প্রত্যেকের জন্য ঘর দিয়ে আমরা জীবন-জীবিকার ব্যবস্থা করে দিচ্ছি। মানুষকে মানুষ হিসেবে আমরা দেখি।

তিনি বলেন, ‹এই বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। হিন্দু, মুসলমান, খ্রিষ্টান, বৌদ্ধ সকল ধর্মের মানুষ তার সমান অধিকার নিয়ে যার যার ধর্ম সে সে পালন করবে সেটাই আমরা নিশ্চিত করেছি এবং সেটাই নিশ্চিত থাকবে। আমরা সেøাগান দিয়েছি ধর্ম যার যার, উৎসব সকলের। আমরা সেভাবেই উৎসব পালন করে থাকি। এভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। নির্বাচন বানচালের যারা ষড়যন্ত্র

বাংলাদেশ মাথা উঁচু করে চলবে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘আজকে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। ওই বিএনপি-জামায়াত জোট মিলে অগ্নি সন্ত্রাস শুরু করেছে। মানুষ হত্যা শুরু করেছে। রেল লাইনে মা-শিশুকে পুড়িয়ে মারে। রাস্তা-ঘাটে যেখানে-সেখানে আগুন দেয়। বাসে আগুন দিয়ে পোড়ায়। এই দুর্বৃত্তপরায়ণতা আমাদের বন্ধ করতে হবে। কাজেই যে যেখানে আছেন, আগুন যারা দেয় বা যারা ক্ষতিগ্রস্ত করে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করে, ওদেরকে ধরিয়ে দিন।

 ওদের উপযুক্ত শাস্তি দিন। সেটাই আমি সবার জন্য আহ্বান জানাবো। প্রধানমন্ত্রী বলেন, ‹জনগণের অধিকার নির্বাচনের অধিকার; ভোটের অধিকার। আওয়ামী লীগ আমরাই সেøাগান দিয়েছি, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আমরাই সেøাগান দিয়েছি, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করব। আজকে আমরা ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছি। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছি। আর এই লক্ষ্য নিয়েই আমরা সামনে এগিয়ে যাব। এই দেশকে নিয়ে, দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে তার জন্য সবাইকে সজাগ থাকার আমি আহ্বান জানাচ্ছি।

স্মার্ট বাংলাদেশ গড়তে চাই, নৌকায় ভোট চাই : শেখ হাসিনা

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments