সিরিজ শুরু করেছিল বাংলাদেশ

নেপিয়ারে জয় দিয়ে টি-২০ সিরিজ শুরু করেছিল বাংলাদেশ । নিউজিল্যান্ডের মাটিতে যা ছিল দলটির বিপক্ষে প্রথম জয়। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে নামা দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। একই মাঠ বে ওভালে শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে মাত্র ১১০ রান তুলে অলআউট হয়েছে বাংলাদেশ।  

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে নেমে বাংলাদেশ ৪ রানে হারায় প্রথম উইকেট। ৪ বলে ৪ রান করে ফিরে যান ওপেনার সৌম্য সরকার। পরে ওপেনার রনি তালুকদারের সঙ্গে  ২৭ রানের ‍জুটি গড়েন নাজমুল শান্ত। ওটাই ম্যাচে দলের সেরা জুটি। এরপর নিয়মিত উইকেট হারিয়ে অলআউট হয়েছে চন্ডিকা হাথুরুসিংহের দল। 

যে যাত্রাটা শুরু হয় অধিনায়ক শান্তর ফিরে যাওয়ার মাধ্যমে। তিনি ১৫ বলে ১৭ রান করে আউট হন। স্কোর বোর্ডে ১০ রান যোগ হতেই ফেরেন ওপেনার রনি। তিনি ১০ বলে ১০ রান করেন। এরপর ৬৮ রানে দল পাঁচটি ও ৭৮ রানে হারায় ষষ্ঠ উইকেট। ধারাবাহিক উইকেট হারিয়ে ১০০ রানের আগে হারায় আট উইকেট। সেখান থেকে অলআউট ঠেকাতে পারেননি রিশাদ-মুস্তাফিজরা।  সিরিজ শুরু করেছিল বাংলাদেশ

মধ্যে দলের হয়ে তাওহীদ হৃদয় খেলেন ১৬ রানের ইনিংস। আফিফও তার মতো সেট হয়ে ফিরে যান। তার ব্যাট থেকে আসে ১৪ রান। শামীম পাটোয়ারি (৯) ও শেখ মেহেদী (৪) ব্যর্থ হন। লেগ স্পিনার রিশাদ শেষ ব্যাটার হিসেবে ১০ রানে আউট হন।

বাংলাদেশ শেষ এই ম্যাচে একাদশে এক পরিবর্তন এনেছে। পেসার তানজিম সাকিবের জায়গায় খেলছেন বাঁ হাতি স্পিনার তানভীর ইসলাম। এছাড়া পায়ের ইনজুরিতে পড়া লিটন দাস ফিট না হওয়ায় শামীম হোসেন পাটোয়ারি এই ম্যাচেও আছেন একাদশে। 

নিউজিল্যান্ডের হয়ে বাঁ-হাতি স্পিনার ও অধিনায়ক মিশেল স্যান্টনার ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন। এছাড়া তিন পেসার টিম সাউদি, এডাম মিলনে ও বেন সিয়ার্স নিয়েছেন দুটি করে উইকেট। তারা যথাক্রমে ২৫, ২৩ ও ২৮ রান দিয়েছেন।

বৃষ্টি আইনে হেরে সিরিজ ড্র করল বাংলাদেশ


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments