ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান

 ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান প্রদেশের রাজধানী কেরমানে একসময়ের প্রভাবশালী ও চৌকস জেনারেল সোলাইমানির কবরস্থান রয়েছে। দেশটির বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, অনুষ্ঠানে হাজার হাজার মানুষ শহরের ‘শহীদ গুলজার’ কবরস্থানের দিকে জিয়ারতের উদ্দেশে যাওয়ার পথে ১০ মিনিটের ব্যবধানে দুটি বিস্ফোরণ ঘটে।

 প্রথম বিস্ফোরণটি হয় সোলাইমানির কবর থেকে ৭০০ মিটার দূরে। দ্বিতীয় বিস্ফোরণটি ১ কিলোমিটার দূরে ঘটে। কেরমানের জরুরি বিভাগের প্রধান জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় আহতদের কেরমান হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে কেরমানের গভর্নরের রাজনৈতিক ও নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, এগুলো গ্যাস বিস্ফোরণ ছিল নাকি সন্ত্রাসী হামলা, তা এখনো স্পষ্ট নয়।

 আর কেরমানের ডেপুটি গভর্নর বলেছেন, শহরে যে বিস্ফোরণ ঘটেছে, তা সন্ত্রাসীরাই চালিয়েছে।

ঘটনার ভিডিওতে দেখা যায়, ব্যাপক ধোঁয়া উড়ছে অনুষ্ঠানের এক প্রান্তে। বহু মানুষ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। শত শত মানুষ হুড়াহুড়ি করে জীবন বাঁচাতে পালানোর চেষ্টা করছেন। একাধিক অ্যাম্বুলেন্সে ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের স্ট্রেচারে নিয়ে যাওয়া হচ্ছে।

কেরমান প্রদেশ রেড ক্রিসেন্টের প্রধান রেজা ফাল্লা রাষ্ট্রীয় টিভিকে বলেন, আমাদের উদ্ধার দলগুলো দ্রুত আহতদের সরিয়ে নিয়েছে। কিন্তু সেখানে ভিড়ের কারণে চলাচল ব্যাহত হয়েছে। কর্তৃপক্ষ অনুষ্ঠানে আসা ব্যক্তিদের এলাকা থেকে সরে যেতে বলেছে।  ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান

তবে তাৎক্ষণিক বিস্ফোরণের কারণ নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মঘাতী হামলা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। ইরানের কর্তৃপক্ষ বলছে, রিমোট কন্ট্রোল ব্যবস্থার মাধ্যমে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কুদস ফোর্সের কমান্ডার এবং ইরানের আঞ্চলিক প্রভাবের প্রধান নায়ক সোলাইমানি ইরাকের বাগদাদে ২০২০ সালের ৩ জানুয়ারি মার্কিন ড্রোন হামলায় নিহত হন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। 

লেবাননে হামাস নেতা আরৌরি হত্যায় ইসরায়েলকে দায়ী করেছে লেবানন। ইরানও এই হত্যাকাণ্ডের নিন্দা করেছে। অথচ একদিন পরই কেরমানে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটল।  

এর আগে গত মাসে সিরিয়ার রাজধানী দামেস্কের বাইরে ইসরায়েলি বিমান হামলায় আইআরজিসির সিনিয়র উপদেষ্টা সাইয়েদ রাজি মুসাভি নিহত হন।

বৈরুতে হামলায় বড় যুদ্ধের শঙ্কা

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments