কঠোর নিরাপত্তার মধ্যেদিয়ে অনুষ্ঠিত

আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যেদিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনা-৫ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশনারের নির্দেশনার আলোকে আসনের খুলনার ডুমুরিয়া ও ফুলতলায় ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।

জানা যায়, আগামী ৭ জানুয়ারী রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে খুলনা-৫ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে নারায়ণ চন্দ্র চন্দ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মনোনীত হাতুড়ি প্রতীকে শেখ সেলিম আক্তার স্বপন, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকে শাহিদ আলম এবং স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে শেখ আকরাম হোসেন। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থীর ভোট যুদ্ধ হবে বলে সুত্রটি জানিয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যেদিয়ে অনুষ্ঠিত

এদিকে নির্বাচন ঘিরে ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশনার। আজ (শুক্রবার) সকাল ৮ টার পর থেকে সব ধরনের প্রচার প্রচারণা বন্ধ হয়েছে। এ আসনে মোট ১৮টি ইউনিয়নে ভোটার সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ২১৯ জন। পুরুষ ভোটার আছে ১ লাখ ৯০ হাজার ৪৪৯ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১ লাখ ৯২ হাজার ৭৭০ জন। এরমধ্যে ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লাখ ৬৯ হাজার ৪৪৫ জন।

দুই উপজেলা মোট ভোটার কেন্দ্র রয়েছে ১৩৫টি, তার মধ্যে ডুমুরিয়ায় শুধু ৯৬টি কেন্দ্র। ডুমুরিয়ার ধামালিয়া ইউনিয়নে ৭টি, রঘুনাথপুরে ১০টি, রুদাঘরায় ৭টি, খর্নিয়ায় ৫টি, আটলিয়ায় ৯টি, মাগুরাঘোনায় ৭টি, শোভনায় ৭টি, শরাফপুরে ৬টি, সাহসে ৫টি, ভান্ডারপাড়ায় ৬টি, ডুমুরিয়ায় ৮টি, রংপুরে ৬টি, গুটুদিয়ায় ৮টি ও মাগুরখালী ইউনিয়নে ৫টি এবং ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়নে ১৪টি, দামোদরে ১০টি, জামিরায় ৬টি ও ফুলতলা সদর ইউনিয়নে ৯টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে পুলিশের মোবাইল টিম থাকছে-১৪ টি, স্ট্যাইকিং পুলিশের -২ টি টিম, আনসার ১ টি টিম, বিজিবি ২ টি টিম, র‍্যাব ২টি টিম (আসন ব্যাপি), সেনা বাহিনীর ২ টি টিম এবং প্রতি কেন্দ্রে ২ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্যসহ আসনে নির্বাহী ম্যাজিট্রেট হিসেবে ৫ জন দায়িত্ব পালন করবেন। এছাড়া জুডিশিয়াল ম্যাজিট্রেট রয়েছে ১ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে পুলিশ ৩ জন ও ১২ জন আনসার বাহিনীর সদস্য দায়িত্বে থাকবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা শেখ নুরুল আলম জানান, আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ ভাবে যাতে ভোটাররা ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে আমরা তার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। উৎসব মুখোর এ নির্বাচন আশাকরি সুন্দরভাবে সম্পন্ন হবে। তিনি ভোটারদেরকে ভোট কেন্দ্রে সময় মতো উপস্থিত হয়ে ভোট প্রদানের জন্য আহবান জানিয়েছেন।

৯৯৯-এ দেওয়া যাবে ভোটের অভিযোগ

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments