মাঠে গড়াবে অনুর্ধ্ব ১৯

চলতি মাসের ১৯ তারিখ থেকে মাঠে গড়াবে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ। আর সেই উপলক্ষ্যে গতকাল রোববার মধ্যরাতে দেশ ছেড়েছে বাংলাদেশের যুবারা।

 দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রাত ১টা ৫ মিনিটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে মাহফুজুর রহমান রাব্বির দল। 

দেশ ছাড়ার আগে ঢাকা পোস্টকে দলের নির্বাচক হান্নান সরকার জানিয়েছেন ভালো করার প্রত্যয়। ভারত ম্যাচ ঘিরেই আপাতত নিজেদের পরিকল্পনা সাজানোর কথায় জানিয়েছেন তিনি।

আফ্রিকায় পৌঁছে অবশ্য এরপর তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা। এরপর নিজেদের প্রথম ম্যাচে ২০ তারিখ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা। মাঠে গড়াবে অনুর্ধ্ব ১৯

আগামী ১৯ জানুয়ারি যুব বিশ্বকাপ শুরুর পর দ্বিতীয় দিনেই মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টের এ গ্রুপে রাব্বিদের প্রতিপক্ষ হিসেবে আছে ভারত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। আগামী ২০ জানুয়ারি ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে ২০২০ সালের চ্যাম্পিয়নরা খেলবে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে যুব টাইগাররা।

দুদিন পরই মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। গ্রুপের শেষ ম্যাচে ২৬ জানুয়ারি লড়বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার পাঁচটি ভেন্যুতে চলবে এই বিশ্বকাপ আসর। ফাইনাল হবে ১১ ফেব্রুয়ারি। সব মিলিয়ে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

দক্ষিণ আফ্রিকায় ২০২০ সালেও বসেছিল যুব বিশ্বকাপের আসর। সেবার আকবর আলির নেতৃত্বে প্রথম ও এখন পর্যন্ত একমাত্র এই ট্রফি জিতেছিল বাংলাদেশ। একই দেশে আরেকটি বিশ্ব আসর শুরুর আগে বড় সাফল্যের আশাই দেখালেন অধিনায়ক রাব্বি। 

“আমাদের আত্মবিশ্বাস অবশ্যই আছে। দলের অবস্থাও ভালো। আশা করি, আমরা যেন ভালো ক্রিকেট খেলতে পারি। আমি শতভাগ সন্তুষ্ট। আমাদের দলের খেলোয়াড়রা আমাকে অনেক সহায়তা করছে। কোচ থেকে শুরু করে সবাই সহায়তা করে আমার কাজ সহজ করে দিচ্ছে।

আর্সেনালকে বিদায় করে পরের পর্বে লিভারপুল

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments