জয় পেয়েছেন আওয়ামী লীগ

গাজীপুরের ৫টি আসনের মধ্যে ১টি আসনে স্বতন্ত্র প্রার্থী ও বাকি ৪টি আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। 

৭ জানুয়ারি রাত পৌনে ১২টার দিকে গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।

বেসরকারি ফলাফল অনুযায়ী গাজীপুর-১ (কালিয়াকৈর এবং গাজীপুর সিটির একাংশ) আসনে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (নৌকা)। চতুর্থবারের মতো আসনটিতে জয় পেলেন মুক্তিযুদ্ধবিষয়ক তিনি।  ১ লাখ ৯ হাজার ২১৮ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম (রাসেল) ট্রাক প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৭৮৮ ভোট। এই আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের হয়ে জোরালো প্রচারণায় নেমেছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

গাজীপুর-২ (গাজীপুর সিটির একাংশ ও গাজীপুর ক্যান্টনমেন্ট এলাকা) আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান (রাসেল)। ১ লাখ ৪ হাজার ৪৭৭ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন ট্রাক প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ১২৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী আলিম উদ্দিনের ট্রাক প্রতীকের হয়ে সবচেয়ে বেশি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর একাংশ) আসনে ১ লাখ ২৬ হাজার ১৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী রুমানা আলী (টুসি)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান সংসদ সদস্য ইকবাল হোসেন (সবুজ) পেয়েছেন ১ লাখ ১ হাজার ৬৭৪ ভোট। এর আগে রুমানা আলী সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন। জয় পেয়েছেন আওয়ামী লীগ

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সিমিন হোসেন (রিমি)। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৮৯ হাজার ৭২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকে সিমিনের ফুফাতো ভাই স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদ পেয়েছেন ৪৪ হাজার ৪৫ ভোট। আসনটিতে এ নিয়ে তিনবার জাতীয় নির্বাচনে জয় পেলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি।

আসনপ্রতি সাত কোটি টাকার বেশি খরচ ইসির

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments