ভারত আসবে ইংল্যান্ড

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত আসবে ইংল্যান্ড দল। ভারতের মাটিতে চলতি বছরের সবচেয়ে বড় সিরিজ এটি।

 সেই সিরিজ নিয়ে মাইকেল ভন, বীরেন্দ্র শেবাগ বা রবিচন্দ্রন অশ্বিনরা এরইমাঝে কথার ঝড় তুলতে শুরু করেছেন। তবে মূল দলের লড়াইয়ের আগে ভারতে আসবে ইংল্যান্ডের আরও একটি দল। ইংল্যান্ড লায়ন্স নামে একটি দল ভারতে এসে খেলবে ভারত এ দলের বিরুদ্ধে। 

মূলত ইংল্যান্ড লায়ন্স দেশটির ‘এ’ দল হিসেবেই প্রতিনিধিত্ব করে থাকে। ভারতে এসে ৪টি ম্যাচে মুখোমুখি হবে তারা। আর সেই ইংল্যান্ড দলের ব্যাটিং উপদেষ্টা করা হল দীনেশ কার্তিককে। ৯ দিনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। ভারতের মারকুটে এই ব্যাটারের কোচিং ক্যারিয়ারের শুরুটা হচ্ছে নিজের দেশের বিরুদ্ধে। 

ব্যাটিং পরামর্শদাতা হিসাবে কার্তিক এই সফরে ইংরেজ ব্যাটারদের ভারতের পিচের অবস্থা বোঝাবেন। ইংল্যান্ড লায়নদের কোচ নিল কিলেন। সেই সঙ্গে সহকারী হিসাবে রয়েছেন রিচার্ড ডসন এবং কার্ল হপকিনসন। মেন্টর হিসাবে থাকবেন গ্রায়েম সোয়ান।

ক্রিকেটার হিসাবে কার্তিকের সুনাম থাকলেও পুরো ক্যারিয়ারেই ছিলেন অনিয়মিত। রাহুল দ্রাবিড় আর মহেন্দ্র সিং ধোনিকে টপকে ম্যান ইন ব্লুদের স্কোয়াডে নিজেকে নিয়মিত করা হয়ে ওঠেনি তার। এরমাঝেও যখনই সুযোগ পেয়েছেন, দিয়েছেন নিজের সেরাটাই। ক্যারিয়ারের শেষদিকে এসে টি-টোয়েন্টি ক্রিকেটের দুর্দান্ত এক ব্যাটার হয়ে উঠেছিলেন।

খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডে গিয়ে খেলেছেন কার্তিক। ২০০৭ এবং ২০১৮ সালে ইংল্যান্ড সফরে ছিলেন তিনি। ২০১৯ সালে বিশ্বকাপ খেলতেও ইংল্যান্ডে গিয়েছিলেন কার্তিক। এখন আইপিএল খেললেও ভারতীয় দলে ডাক পাচ্ছেন না। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ বার খেলতে দেখা গিয়েছিল কার্তিককে। বর্তমান ব্যস্ততা ধারাভাষ্য নিয়ে।  ভারত আসবে ইংল্যান্ড

শুক্রবার থেকে শুরু হবে ভারত এ বনাম ইংল্যান্ড লায়নের ম্যাচ। আহমেদাবাদে হবে সেই ম্যাচ। প্রথম ম্যাচটি দু’দিনের। দ্বিতীয় ম্যাচ ১৭ জানুয়ারি থেকে শুরু। সেটি অবশ্য চার দিনের ম্যাচ। ভারত এ দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন। তার নেতৃত্বাধীন দলে রয়েছেন সাই সুদর্শন, আকাশ দীপ, শ্রীকর ভরতের মতো ক্রিকেটারেরা।

ইংল্যান্ড লায়ন্সের এই স্কোয়াডে থাকা ওলি রবিনসন টেস্ট স্কোয়াডে রয়েছেন। আবার ম্যাট পটসের মত ক্রিকেটারও আছেন তালিকায়। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ পাঁচ ম্যাচের। কোনও খেলোয়াড় চোট পেলে এ দল থেকেই বিকল্প বেছে নেওয়া হতে পারে। মূলত সেই উদ্দেশেই এই দলের ভারত সফর।

ডোপ কেলেঙ্কারিতে ভারতের শতাধিক খেলোয়াড়

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments