কারিগর হিসেবে মুখ্য ভূমিকা

প্রতিষ্ঠার পর থেকেই দেশে নেতৃত্ব গড়ার কারিগর হিসেবে মুখ্য ভূমিকা রেখে চলছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। তারই প্রতিফলন দেখা গেছে এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। 

৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৬৬ জন সাবেক শিক্ষার্থী এমপি নির্বাচিত হয়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।

৬৬ জন এমপির মধ্যে আইন বিভাগ থেকে সর্বোচ্চ ১১ জন, অর্থনীতি বিভাগ থেকে ৮ জন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৬ জন, মার্কেটিং বিভাগের ৫ জন, ইংরেজি বিভাগের ৪ জন সাবেক শিক্ষার্থী রয়েছেন।

দ্যা এক্সিলেক্স অব ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য সূত্র থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পূর্বে উত্তীর্ণ হওয়া ৬৫ জন সংসদ সদস্যের নাম সংগ্রহ করা হয়। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আইন বিভাগ থেকে নির্বাচিত সাংসদরা হলেন, চাঁদপুর- ১ আসনে সেলিম মাহমুদ; হবিগঞ্জ- ২ আসনে ময়েজ উদ্দিন শরীফ রুয়েল; কিশোরগঞ্জ- ৩ আসনে মুজিবুল হক চুন্নু; কুড়িগ্রাম-৪ আসনে মো. বিপ্লব হোসেন পলাশ; নীলফামারী- ২ আসনে আসাদুজ্জামান নূর; রংপুর- ৬ ড. শিরিন শারমিন চৌধুরী, মেহেরপুর- ১ আসনে ফরহাদ হোসেন দোদুল, (এমএ), পঞ্চগড়- ২ আসনে মো. নুরুল ইসলাম সুজন কুমিল্লা-১০ আসনে আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল (এলএলবি), পিরোজপুর-১ আসনে এস এম রেজাউল করিম,ফরিদপুর ১ আসনে আবদুর রহমান ।

অর্থনীতি বিভাগ থেকে নির্বাচিত সংসদ সদস্যরা হলেন, বরিশাল ২ আসনে রাশেদ খান মেনন, চাঁদপুর- ৫ আসনে মেজর রফিকুল ইসলাম, বীর উত্তম, চট্টগ্রাম- ৫ আসনে আনিসুল ইসলাম মাহমুদ; কক্সবাজার-১ আসনে সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, বীর প্রতীক; ঢাকা- ৩ আসনে নসরুল হামিদ বিপু ; দিনাজপুর- ৪ আসনে আবুল হাসান মাহমুদ আলী, সুনামগঞ্জ- ৩ আসনে মুহাম্মদ আব্দুল মান্নান, সিলেট- ১ আসনে আব্দুল কালাম আব্দুল মোমেন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নির্বাচিত সংসদ সদস্যরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া- ৩ আসনে আর এ এম ওবায়দুল মোকতাদির চৌধুরী, গাজীপুর- ৪ আসনে সিমিন হোসেন রিমি;  জামালপুর-৫ আসনে  আবুল কালাম আজাদ; নারায়ণগঞ্জ-৪ আসনে শামীম ওসমান; নরসিংদী-৪ আসনে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন; নোয়াখালী- ৫ আসনে ওবায়দুল কাদের।

মার্কেটিং বিভাগের সংসদ সদস্যরা হলেন, চট্টগ্রাম-৩ আসনে মাহফুজুর রহমান মিতা; কুমিল্লা- ৮ আসনে এ.জেড.এম. শফিউদ্দিন আলম শামীম; হবিগঞ্জ- ৪ আসনে সৈয়দ সায়েদুল হক সুমন; মুন্সিগঞ্জ- ৩ আসনে হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব; রাজবাড়ী- ১ আসনে কাজী কেরামত আলী। কারিগর হিসেবে মুখ্য ভূমিকা

ইংরেজি বিভাগের সংসদ সদস্যরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া- ৪ আসনে আনিসুল হক, মানিকগঞ্জ- ৩ আসনে জাহিদ মালেক স্বপন; নরসিংদী- ১ আসনে মোহাম্মদ নজরুল ইসলাম, বীর প্রতীক; রাঙ্গামাটি দীপঙ্কর তালুকদার; মেহেরপুর- ১ আসনে ফরহাদ হোসেন দোদুল ইংরেজি (বিএ)।

নৌপ্রতিমন্ত্রী হলেন খালিদ মাহমুদ চৌধুরী

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments