প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন

নতুন মন্ত্রিসভায় আবারও নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন খালিদ মাহমুদ চৌধুরী। দ্বিতীয় মেয়াদে তিনি একই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ১৯৭০ সালে ৩১ জানুয়ারি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার, ধনতলা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন।

 তার পিতা মরহুম আব্দুর রৌফ চৌধুরী মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট রাজনৈতিক এবং সমাজ সেবক হিসেবে খ্যাতিমান। তার মাতা রমিজা রৌফ চৌধুরী একজন গৃহিণী এবং সমাজসেবী।

 বর্তমানে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশন এবং আব্দুর রৌফ চৌধুরী প্রতিবন্ধী আশ্রয় কেন্দ্রের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এছাড়াও জাতীয় মহিলা সংস্থাসহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন।

খালিদ মাহমুদ চৌধুরী ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ উপজেলা) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যবধানে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৯ সালে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন এবং ২০১২ সালে জাতীয় কাউন্সিলে দ্বিতীয়বারের মতো সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার একই আসন হতে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বার দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ উপজেলা) আসন হতে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পরে তাকে নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

খালিদ মাহমুদ চৌধুরী রাজনীতির পাশাপাশি শিক্ষা, সাংস্কৃতিক, খেলাধুলা এবং সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন। প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ আওয়ামী লীগ। গতকাল ১০ জানুয়ারি শপথ নেন নতুন সংসদ সদস্যরা। শপথ নেওয়ার পর আওয়ামী লীগের সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের সংসদীয় দলের নেতা নির্বাচিত করেন।

মানবপাচার রোধে বাংলাদেশের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments