ডেঙ্গু জ্বরে আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গু জ্বরে ১ হাজার ১২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও, ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৪২৫ অতিরিক্ত রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অপারেশন সেন্টার ও জরুরি নিয়ন্ত্রণ কেন্দ্রের এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭৯ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৮৪৬ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮ হাজার ৬৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৬৯০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৯৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২ লাখ ৩১ হাজার ২০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৯০ হাজার ৩৯ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৪১ হাজার ১৬৫ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২১ হাজার ৪৩৫ জন। ঢাকায় ৮৬ হাজার ৬৪৬ এবং ঢাকার বাইরে ১ লাখ ৩৪ হাজার ৭৮৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১১২২ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে। গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর (২৮১ জন) রেকর্ড হয়েছিল। চলতি বছর অনেক আগে সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। এ ছাড়া ২০১৯ সালে মৃত্যু হয়েছিল ১৭৯ জনের। ২০২০ সালে ৭ জন ও ২০২১ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১০৫ জনের।

বাংলাদেশে বছরে পৌনে ৩ লাখ মানুষ হৃদরোগে মারা যায়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments