বলিউড অভিনেত্রী পরিণীতি

গত মাসেই বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া শুরু করেছেন জীবনের নতুন অধ্যায়। বিয়ে করেছেন রাজনীতিবিদ রাঘব চাড্ডাকে। এরপর পারিবারিক বিভিন্ন আয়োজনে কেটে গেছে প্রায় তিন সপ্তাহ। পারিবারিক ব্যস্ততায় ছিলেন ক্যামেরা থেকে দূরে। বিয়ের পর এবার র‌্যাম্প ওয়াকের মধ্য দিয়ে পরিণীতি ফিরলেন লাইট-ক্যামেরার রঙিন দুনিয়ায়।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, গতকাল (১৪ অক্টোবর) ‘ল্যাকমে ফ্যাশন উইক’-এর চতুর্থ দিনের আয়োজনে শো-স্টপার হিসেবে হাজির হন তিনি। এ সময় তার পরনে ছিল রূপালি রঙের ঝলমলে শাড়ি। শাড়ির পাশাপাশি সদ্য বিবাহিত পরিণীতির মাথার সিঁদুরও কেড়েছে উপস্থিত দর্শকদের মন।

শাড়ি নিয়ে নিজের ভাবনা জানিয়ে পরিণীতি চোপড়া বলেন, মাত্র তিন সপ্তাহ হয়েছে আমার বিয়ের। কিন্তু আমি প্রতিদিন শাড়ি পরার চেষ্টা করছি না। আমি সবসময়ই শাড়িতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা পরে যোগব্যয়াম পর্যন্ত করা যায়। আমি মনে করি শাড়িতে প্রতিটি ভারতীয় মেয়ের স্বাচ্ছন্দ্য বোধ করা উচিত। বলিউড অভিনেত্রী পরিণীতি

ঘটনাচক্রে, মিশন রানিগঞ্জ: পরিণীতি চোপড়া অভিনীত সেভ ভারত ছবিটি 6 অক্টোবর মুক্তি পায়। ছবিটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এবং অভিনেত্রী অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছিলেন। যদিও এটি বক্স অফিসে ভালো করতে পারেনি, তবে ছবিটি একা অস্কারের জন্য মনোনীত হয়েছে।

কিছুদিন আগেই জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। প্রেমিক, রাজনীতিক রাঘব চাড্ডার সঙ্গে ঘর বেঁধেছেন। জমকালো আয়োজনে বিয়ে হয় তাদের। এর সপ্তাহ তিনেক পরেই শাড়ি-সিঁদুরে কাজে ফিরলেন বলিউডের এই অভিনেত্রী।

কত দর হাঁকছেন সানি, আসছে বর্ডার ২

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments