বেলজিয়ামের ব্রাসেলসে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। নিহতরা সুইডিস নাগরিক। এছাড়া একজন আহত হয়েছেন। সোমবার রাতে ব্রাসেলসের মধ্যাঞ্চলে এ ঘটনা ঘটে।
গুলি চালানোর পর সন্দেহভাজন বন্দুকধারী পালিয়ে গেছে। নিজেকে ইসলামিস্ট স্টেটের সদস্য হিসেবে পরিচয় দিয়ে অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে হামলাকারী এর দায় স্বীকার করেছে। গুলিতে দুজন নিহত
এই ঘটনা বেলজিয়ামকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে। দুর্ঘটনাস্থল থেকে খুব দূরে একটি স্টেডিয়ামে সুইডেন ও বেলজিয়ামের মধ্যে ফুটবল ম্যাচ চলছিল। গণমাধ্যমের খবর অনুযায়ী, নিহতরা সুইডিশ জাতীয় ফুটবল দলের ভক্ত।
এ ঘটনার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। সেখানকার একটি স্টেশনে এক যুবককে বন্দুক দিয়ে গুলি ছুড়তে দেখা যায়।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ-২০২৪-এর বাছাই পর্বে গত রাতে সুইডেনকে আতিথেয়তা দেয় বেলজিয়াম। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। এরপর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ব্রাসেলসে দুই সুইডিশ নাগরিককে গুলি করে হত্যা করে সন্দেহভাজন বন্দুকধারীরা। এজন্য খেলা দেখতে আসা আগত দর্শকদের নিরাপত্তার কারণে স্টেডিয়াম থেকে বের হতে দেওয়া হয়নি।
প্রথমার্ধের পর বিরতির সময় মাইকে ঘোষণা করা হয় খেলোয়াড়রা আর মাঠে ফিরবেন না। শহরে দুই সুইডিশ নাগরিককে গুলি করে হত্যার পর উয়েফা দুই দল এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে। এ বিষেয়ে উয়েফা নিজেদের ওয়েবসাইটে বিবৃতি প্রকাশও করেছে।
বেলজিয়াম পুলিশের পক্ষ থেকে দর্শকদের নিরাপত্তার স্বার্থে স্টেডিয়ামের ভেতরে থাকতে বলা হয়। প্রায় আড়াই ঘণ্টা পর দর্শকরা স্টেডিয়াম থেকে বের হয়। গত রাতে খেলা দেখতে উপস্থিত ছিল প্রায় ৩৫ হাজার দর্শক।
