১ কোটি ডলার বরাদ্দ

গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের সহায়তার জন্য জাপান ১ কোটি ডলার বরাদ্দ ঘোষণা করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া এক বিবৃতিতে গাজায় সহায়তার ঘোষণা দিয়েছেন।

এদিকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে ইসরাইল ও কলম্বিয়ার মধ্যে কূটনৈতিক বিরোধ দেখা দিয়েছে। চলছে অভিযোগ, পালটা অভিযোগ। জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করেছেন। তিনি তাকে বলেছেন, যত দ্রুত সম্ভব ইসরাইল-ফিলিস্তিন পরিস্থিতি শান্ত হবে বলে আশা করে টোকিও।

গত ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরাইলে নজিরবিহীন রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়। নিহতদের মধ্যে ২৮৬ জন সেনাসদস্যও রয়েছেন বলে নিশ্চিত করা হয়। এদিকে ইসরাইল-হামাস সংঘাতে ইরান কিংবা হিজবুল্লাহর মতো শক্তিগুলো জড়িয়ে পড়া ঠেকাতে ইসরাইলি জলসীমার কাছে ২ হাজার সৈন্য মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। দেশটির দুই প্রতিরক্ষা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, ২ হাজার মেরিন ও নাবিক নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রের র্যাপিড রেসপন্স ফোর্সকে ইসরাইলের জলসীমার কাছে পাঠানো হচ্ছে। ইসরাইলকে পাহারা দিতে এর আগে পাঠানো একাধিক রণতরি ও যুদ্ধজাহাজের সঙ্গে যোগ দেবে সংঘাত মোকাবিলায় দক্ষ এই বাহিনী। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ইরান ও তাদের সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহর প্রতি কড়া সতর্কবার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।  ১ কোটি ডলার বরাদ্দ

‘আসন্ন কয়েক ঘণ্টার মধ্যে’ ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আবদুল্লাহিয়ান। সোমবার রাতে রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত এক সাক্ষাত্কারে এসব কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, (ইসরাইলের বিরুদ্ধে) আগামী কয়েক ঘণ্টার মধ্যে প্রতিরোধ শক্তিগুলোর অগ্রিম পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ইসরাইল-হামাস যুদ্ধে ইরান অংশ নেবে কি না, জানতে চাইলে আমির-আবদুল্লাহিয়ান বলেন, সব সম্ভাবনাই অনুমেয়। গাজায় সংঘটিত অপরাধের ব্যাপারে কোনো পক্ষেরই উদাসীন হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন ইরানের ঐ শীর্ষ কূটনীতিক।

কঙ্গোতে জাহাজডুবি: ৫২ জনের মৃত্যু হয়েছে

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments